আপনি পড়ছেন

কোনো অভিবাসন ব্যয় ছাড়া বিমান ভাড়াসহ ১০ হাজার বাংলাদেশি কর্মী নিতে নীতিগত সম্মতি দিয়েছে মালয়েশিয়া সরকার। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) তত্ত্বাবধানে বিশেষ চার্টার্ড ফ্লাইটে এই কর্মীদের প্রথম বহর দেশটিতে পাঠানো হবে।

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার কর্মী
বাংলাদেশ ও মালয়েশিয়ার পতাকা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের ধারাবাহিক অনুরোধের পরিপ্রেক্ষিতে বিশেষ বিবেচনায় মালয়েশিয়া এই সুযোগ দিলো। একই সঙ্গে দেশটির শ্রমবাজারে জনশক্তি পাঠানোর জন্য বাংলাদেশের ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে মালয়েশিয়া সরকার সরাসরি ২৫টি প্রতিষ্ঠান নির্বাচন করেছে এবং অবশিষ্ট ৩১২টি প্রতিষ্ঠান সহযোগী রিক্রুটমেন্ট এজেন্সি হিসেবে কাজ করার সুযোগ পাবে। একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি হিসেবে বোয়েসেলও এই কার্যক্রমে যুক্ত থাকবে।

মালয়েশিয়ার মানবসম্পদ, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ কমিটি এসব এজেন্সি বাছাই করেছে। এই প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের কোনো সংশ্লিষ্টতা ছিল না। পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে পূর্ববর্তী তালিকা থেকে বিতর্কিত প্রতিষ্ঠানগুলোকে বাদ দিয়ে প্রাথমিকভাবে ১৬টি মেডিক্যাল সেন্টারের মাধ্যমে কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে। পরবর্তীতে মালয়েশিয়ার একটি যৌথ প্রতিনিধিদল বাংলাদেশে এসে সরেজমিন পরিদর্শনের পর মেডিক্যাল সেন্টারের পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্ত করবে।

বিদেশগামী কর্মীদের বিমানবন্দরে হয়রানি বন্ধ, কর্মস্থলে সরাসরি যোগদান, নিয়মিত বেতন-ভাতা, আবাসন ও চিকিৎসা সুবিধা নিশ্চিতের ওপর জোর দিচ্ছে সরকার। অভিবাসন সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে মন্ত্রণালয়ে ২৪ ঘণ্টার মনিটরিং সেল ও হেল্পডেস্ক চালু করা হবে। কর্মী পাঠানোর সুনির্দিষ্ট প্রক্রিয়া এখনও চূড়ান্ত না হওয়ায় আনুষ্ঠানিক নির্দেশনা জারি করার আগে কাউকে পাসপোর্ট জমা, স্বাস্থ্য পরীক্ষা কিংবা কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে সতর্ক করেছে মন্ত্রণালয়।

২০২২ সালের ১৮ ডিসেম্বর দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হবে। বিদ্যমান চুক্তির মেয়াদ শেষে নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশের স্বার্থ আরও সুরক্ষিত হবে বলে বিজ্ঞপ্তিতে আশাবাদ প্রকাশ করা হয়।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.