আপনি পড়ছেন

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি সম্প্রসারণসহ বিভিন্ন নীতির সমালোচনা করায় যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন গাজা সমন্বয় কেন্দ্র থেকে ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিদের বের করে দিচ্ছে ইসরায়েল। গাজায় স্থিতিশীলতা আনা এবং মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে প্রতিষ্ঠিত এই কেন্দ্র থেকে এরই মধ্যে স্পেন ও নেদারল্যান্ডসের প্রতিনিধিদের সরিয়ে দেওয়া হয়েছে।

গাজা সহায়তা কেন্দ্র: ইউরোপীয় প্রতিনিধিদের বের করে দিচ্ছে ইসরায়েল
গাজা সীমান্তে কাঁটাতারের বেড়ার কাছে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের একাংশ

গত অক্টোবরে দক্ষিণ ইসরায়েলের কিরিয়াত গাত শহরে ‘ইন্টারন্যাশনাল গাজা সাপোর্ট সেন্টার’ (আইজিএসসি) নামের এই কেন্দ্রটি প্রতিষ্ঠা করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মঙ্গলবার কেন্দ্রটি থেকে নেদারল্যান্ডসের প্রতিনিধিদের অবিলম্বে চলে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ডাচ সরকারের ইসরায়েলবিরোধী নীতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড এবং সিরিয়ার গোলান মালভূমি থেকে আসা ইসরায়েলি পণ্যের বাণিজ্য নিষিদ্ধ করে নেদারল্যান্ডস একটি আইন করেছে। আগামী মাসে আইনটি কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আগে, এপ্রিলে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি নীতির সমালোচনা করায় কেন্দ্রটি থেকে স্পেনের প্রতিনিধিদেরও সরিয়ে দেওয়া হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিব এখন অন্যান্য দেশের প্রতিনিধিদেরও কেন্দ্রটি থেকে বের করে দেওয়ার কথা ভাবছে। জেরুজালেম পোস্ট বৃহস্পতিবার নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাজ্যের আচরণের কারণে তাদের এবং সম্ভবত অন্যান্য ইউরোপীয় প্রতিনিধিদেরও সরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে ইসরায়েল। বর্তমানে কিরিয়াত গাত কেন্দ্রে যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম প্রতিনিধি দল রয়েছে এবং কেন্দ্রটির উপ-অধিনায়কও একজন ব্রিটিশ নাগরিক।

যুক্তরাজ্যের এক সরকারি মুখপাত্র সংবাদপত্রটিকে জানান, যুক্তরাজ্য গাজায় ২০-দফা পরিকল্পনা বাস্তবায়নে এবং সেখানকার পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও বোর্ড অব পিস-এর অনুরোধে এবং গাজার ভবিষ্যতের প্রতি প্রতিশ্রুতির কারণে আমরা আইজিএসসিতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, আন্তর্জাতিক অংশীদার এবং জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছি।’

ওই মুখপাত্র আরও বলেন, ‘যুক্তরাজ্য বা অন্যান্য অংশীদারদের সরিয়ে দিলে এই যৌথ প্রচেষ্টা ব্যাহত হবে।’

ইসরায়েল কেন্দ্রটি থেকে জার্মানি ও ইতালির প্রতিনিধিদের সরিয়ে দেওয়ার কথাও বিবেচনা করছে বলে খবর বের হলেও, নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা তা অস্বীকার করেছেন। এদিকে, গত সপ্তাহে ফ্রান্স ও যুক্তরাজ্যের ১০০ জনের বেশি সাবেক কূটনীতিক একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেন, যেখানে ইসরায়েলের বিরুদ্ধে গাজা ও এর জনগণকে নিয়মতান্ত্রিকভাবে ধ্বংস করার অভিযোগ আনা হয়।

জেরুজালেমের পূর্বে ই১ অবৈধ বসতি প্রকল্পে ইসরায়েলি আবাসন দরপত্রের নিন্দা জানায় যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ১১টি দেশ। দেশগুলো ই১ প্রকল্পকে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করে এবং যুক্তরাজ্য জানায়, অবৈধ বসতি সম্প্রসারণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তারা সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা প্রস্তুত করবে। গত বছর ফ্রান্স ও যুক্তরাজ্য উভয়ই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, যা ইসরায়েলের তীব্র সমালোচনার মুখে পড়ে।

কেন্দ্রটি থেকে প্রতিনিধিদের বের করে দেওয়া বা আরও দেশের কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার পরিকল্পনার বিষয়ে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। বিদেশি প্রতিনিধিদের ইসরায়েলে অবস্থানের জন্য সে দেশের কর্তৃপক্ষের ইস্যু করা রেসিডেন্সি পারমিট বা আবাসিক অনুমতি নিতে হয়। সম্প্রতি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপনের কার্যক্রম বাড়িয়েছে ইসরায়েল, যা ব্যাপক আন্তর্জাতিক সমালোচনার জন্ম দিয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.