আপনি পড়ছেন

ভেনেজুয়েলার অন্তত ৬৫ বিলিয়ন (সাড়ে ৬ হাজার কোটি) ব্যারেল প্রমাণিত তেল মজুতের নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এই সমঝোতার কথা জানিয়েছেন। তিনি বলেন, এই ঐতিহাসিক চুক্তি আমেরিকার তেলের মজুত দ্বিগুণেরও বেশি বাড়াবে, তেলের সরবরাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে এবং সব আমেরিকানের জন্য জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে। খবর বিবিসির

ট্রাম্প: ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে
ডোনাল্ড ট্রাম্প

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজও চুক্তিটিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, এটি ভেনেজুয়েলার অর্থনীতি পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল মজুতের দেশ ভেনেজুয়েলার তেলসম্পদ কাজে লাগানোর প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন ট্রাম্প। চলতি বছর যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর তিনি এ প্রতিশ্রুতি দেন। এরই মধ্যে ইরানের সঙ্গে সংঘাতের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণে আনতে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ বাড়ছিল।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চুক্তিটিকে ‘আমেরিকান ও ভেনেজুয়েলার জনগণের জন্য বিশাল বিজয়’ বলে অভিহিত করেছেন। তবে চুক্তির বিস্তারিত শর্ত এখনো প্রকাশ করা হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে রুবিও বলেন, ভেনেজুয়েলার জনগণের জন্য এই চুক্তি প্রায় ১০০ বিলিয়ন ডলারের বেসরকারি বিনিয়োগ নিয়ে আসবে, উচ্চ বেতনের হাজারো কর্মসংস্থান সৃষ্টি করবে এবং ভেনেজুয়েলার অর্থনীতি পুনর্গঠনে গতি আনবে।

ট্রাম্প তার পোস্টে জানান, রুবিও এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে ভেনেজুয়েলার নেতৃত্বের সঙ্গে এই চুক্তিতে পৌঁছেছেন।

তবে ওই অংশীদারত্বের ধরন কী, কিংবা চুক্তিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দায়বদ্ধতা ও শর্তগুলো কী—এসব বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। তিনি শুধু দাবি করেছেন, মার্কিন করদাতাদের কোনো খরচ ছাড়াই এই চুক্তি হয়েছে।

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজ এক বিবৃতিতে বলেছেন, এই চুক্তি তার দেশের পুনরুজ্জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এর মাধ্যমে দেশটির জ্বালানি শিল্প উন্নয়নের জন্য প্রয়োজনীয় অবকাঠামোতে বিনিয়োগ আসবে বলেও জানান তিনি।

রদ্রিগেজের ভাষ্যয়ী, চুক্তির আওতায় ১৭টি কৌশলগত তেলক্ষেত্র উন্নয়ন করা হবে। এসব তেলক্ষেত্রে প্রমাণিতভাবে ৬৫ বিলিয়ন ব্যারেল তেল উত্তোলনের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ১০০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ এবং ভেনেজুয়েলা সরকারকে ২০৯ বিলিয়ন ডলারের বেশি কর দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, এই বিনিয়োগ শুধু আমাদের তেলশিল্পের পুনরুদ্ধার ও আধুনিকায়নে নয়, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, পুরো অঞ্চলের জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাজারে আরও ভারসাম্য তৈরিতেও অবদান রাখবে।

চুক্তির আওতায় ভেনেজুয়েলার একটি অভিজ্ঞ বেসরকারি পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে মার্কিন সরকার ৫৫ শতাংশ নিয়ন্ত্রণ রাখবে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অংশীদার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে ওই কর্মকর্তা এ তথ্য জানান। ওই কর্মকর্তার ভাষ্য, তেলক্ষেত্রগুলো পরিচালনার জন্য যৌথ উদ্যোগটিকে ১০০ বছরের অনুমতিও দিয়েছেন রদ্রিগেজ।

গত ৩ জানুয়ারি মার্কিন বিশেষ বাহিনীর এক অভিযানে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়। অভিযানের কয়েক ঘণ্টা পর ট্রাম্প বলেছিলেন, নিরাপদ, সঠিক ও বিচক্ষণভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত তার প্রশাসন ভেনেজুয়েলা পরিচালনা করবে। একই সময় তিনি বলেছিলেন, দেশটির তেল বিক্রির ওপর যুক্তরাষ্ট্র অনির্দিষ্টকাল নিয়ন্ত্রণ বজায় রাখবে।

বিশ্বের সবচেয়ে বেশি প্রমাণিত তেল মজুত রয়েছে ভেনেজুয়েলায়। দেশটির প্রমাণিত তেল মজুতের পরিমাণ আনুমানিক ৩০৩ বিলিয়ন ব্যারেল। তবে ১৯৯০-এর দশকের শেষ দিকে উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর থেকে দেশটির তেল উৎপাদন ব্যাপকভাবে কমে গেছে। ভেনেজুয়েলার তেলশিল্প পুনরুদ্ধারে মার্কিন তেল কোম্পানিগুলোকে অন্তত ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের আহ্বানও জানিয়েছেন ট্রাম্প।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.