জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
- Details
- by ২৪ ডেস্ক
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আন্তর্জাতিক মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান। নিউইয়র্কে সংস্থাটির সদর দপ্তরে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে তিনি নিজের পরিচয়পত্র পেশ করেন।

স্থানীয় সময় শুক্রবার এই পরিচয়পত্র হস্তান্তর পর্ব সম্পন্ন হয়। মানবাধিকার, আন্তর্জাতিক আইন, শরণার্থী সুরক্ষা, আইনের শাসন ও টেকসই উন্নয়ন নিয়ে দীর্ঘ কয়েক দশক বৈশ্বিক পরিমণ্ডলে কাজ করার সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে আইরিন খানের। কর্মজীবনে তিনি জাতিসংঘ ছাড়াও বিশ্বের বেশ কিছু শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংস্থায় নীতিনির্ধারণী পদে দায়িত্ব পালন করেছেন।
আইরিন জুবাইদা খান ২০২০ সাল থেকে মতামত ও মতপ্রকাশের স্বাধীনতার অধিকার সুরক্ষা এবং প্রসারবিষয়ক জাতিসংঘের স্পেশাল র্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিবের দায়িত্ব সামলান তিনি। সংস্থাটির ইতিহাসে তিনিই প্রথম নারী মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
এ ছাড়া ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশনের (আইডিএলও) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন আইরিন খান। এর আগে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে (ইউএনএইচসিআর) দীর্ঘ ২১ বছর কর্মরত ছিলেন তিনি। সেই সময় তিনি ভারতে চিফ অব মিশন এবং ডিভিশন অব ইন্টারন্যাশনাল প্রটেকশনের উপপরিচালকসহ সংস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.