আপনি পড়ছেন

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর, ভবন ও যানবাহনে সংঘটিত অগ্নিকাণ্ডের প্রায় ৮৯ শতাংশের জন্যই দায়ী ইসরায়েলি দখলদাররা। ২০২৩ সালের শুরু থেকে ২০২৬ সালের ১০ জুলাই পর্যন্ত এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শুক্রবার ফিলিস্তিনি কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশন তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনি কমিশন: পশ্চিম তীরে ৮৯ শতাংশ অগ্নিকাণ্ডের জন্য দায়ী ইসরায়েলি দখলদাররা
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্পত্তিতে অগ্নিকাণ্ডের একটি দৃশ্য

প্রতিবেদনে উল্লেখ করা হয়, উল্লিখিত সময়ের মধ্যে ফিলিস্তিনিদের সম্পত্তিতে মোট ৯০০টি অগ্নিকাণ্ডের ঘটনা নথিবদ্ধ করা হয়েছে। এর মধ্যে ৭৯৯টি বা ৮৮.৮ শতাংশ অগ্নিকাণ্ড ঘটিয়েছে ইসরায়েলি দখলদাররা। বাকি ১০১টি ঘটনার জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে দায়ী করা হয়েছে।

নথিবদ্ধ অগ্নিকাণ্ডের সংখ্যা ২০২৩ সালের ২১৭টি থেকে বেড়ে ২০২৪ সালে ২৬৪টিতে দাঁড়ায়। এরপর ২০২৫ সালে ৩০৭টি এবং ২০২৬ সালের শুরু থেকে ১০ জুলাই পর্যন্ত ১১২টি অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নাবলুস এবং রামাল্লা ও আল-বিরেহ প্রদেশ। নাবলুসে ২৮১টি এবং রামাল্লা ও আল-বিরেহতে ২৭১টি অগ্নিকাণ্ড ঘটে। এই দুই অঞ্চলে মোট ৫৫২টি ঘটনা ঘটে, যা কমিশনের নথিবদ্ধ মোট ঘটনার প্রায় ৬১.৩ শতাংশ।

একই সময়ে ১২১টি ফিলিস্তিনি সম্প্রদায় আংশিক বা সম্পূর্ণভাবে বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে ৪৬টি এলাকা পুরোপুরি জনশূন্য হয়ে পড়েছে। এর ফলে তিন হাজারেরও বেশি শিশুসহ মোট ৬ হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি তাদের বসতবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।

এই ধরনের বর্বরোচিত হামলার জন্য সরকারি মদদপুষ্ট পরিবেশকে দায়ী করে কমিশন বলেছে, ‘এটি দখলদারদের সুরক্ষা দেয় এবং তাদের দায়মুক্তি নিশ্চিত করে।’ অবৈধ বসতিগুলো ক্রমশ অগ্নিসংযোগ, রাস্তা অবরোধ এবং ফিলিস্তিনিদের নিজেদের জমি ও পানির উৎসে যাওয়ার পথ বন্ধ করার মতো ঘৃণ্য অপরাধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.