আপনি পড়ছেন

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) তিনটি বাধ্যতামূলক আইনি নির্দেশ অমান্য করার জন্য ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করেছে দক্ষিণ আফ্রিকা। এ বিষয়ে বিশ্ব সংস্থাটির কাছে একটি প্রামাণ্য দলিল জমা দেওয়া হয়েছে। শুক্রবার দেশটির আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগ এই তথ্য জানায়।

দক্ষিণ আফ্রিকা: আদালতের আদেশ অমান্য করছে ইসরায়েল
গাজায় ইসরায়েলি হামলায় ধ্বংসপ্রাপ্ত একটি ভবনের দৃশ্য

মঙ্গলবার জমা দেওয়া নথিতে প্রিটোরিয়া উল্লেখ করে, ‘দুঃখজনকভাবে, ইসরায়েল এসব নির্দেশ মেনে চলেনি।’

গণহত্যা সনদ পুরোপুরি ও অবিলম্বে মেনে চলতে তেল আবিবকে বাধ্য করার জন্য সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দেশটি। দক্ষিণ আফ্রিকা সতর্ক করে জানায়, আদালত চূড়ান্ত রায় দেওয়ার আগেই গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের অধিকার পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে। এই পরিস্থিতি আইসিজে-এর নিজস্ব বৈধতাকেই হুমকির মুখে ফেলছে বলে দাবি করেছে দেশটি।

নথিতে উল্লেখ করা হয়েছে, আগস্ট মাস পর্যন্ত অন্তত ৭৩ হাজার ৪০৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজার ৩৩৫ জন আহত হয়েছেন, যা মোট ফিলিস্তিনি জনসংখ্যার ১০ শতাংশেরও বেশি। প্রতিবেদনে আরও বলা হয়, একটি তথাকথিত যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনী প্রতিদিন গড়ে একজন ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে। এছাড়া, ২০২৬ সালে ফিলিস্তিনি নারীদের গর্ভপাতের হার তিন গুণেরও বেশি বেড়েছে বলে নথিতে উল্লেখ করা হয়।

দক্ষিণ আফ্রিকা দাবি করে, ইসরায়েল নির্বিচারে ফিলিস্তিনিদের আটক ও নির্বাসিত করেছে, যাদের পরবর্তীতে নির্যাতন, যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা এবং নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর আচরণের শিকার হতে হয়েছে। এসব বর্বরোচিত কর্মকাণ্ডের প্রমাণ গোপন করতে ইসরায়েল স্থানীয় সাংবাদিকদের হত্যা করেছে এবং জাতিসংঘ-নিযুক্ত তদন্তকারী সংস্থাগুলোকে গাজায় প্রবেশ করতে বাধা দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে ২০২৩ সালের ২৯ ডিসেম্বর আইসিজে-তে ইসরায়েলের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করে দক্ষিণ আফ্রিকা। গাজায় মানবিক জরুরি অবস্থার কথা উল্লেখ করে আইসিজে-কে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায় দক্ষিণ আফ্রিকা সরকার। পরবর্তীতে আদালত ২০২৪ সালের ২৬ জানুয়ারি, ২৮ মার্চ এবং ২৪ মে তিনটি পৃথক নির্দেশ জারি করে।

রায়ে তেল আবিবকে সনদে সংজ্ঞায়িত কর্মকাণ্ড রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। বিচারকরা ইসরায়েলি সামরিক বাহিনীকে গণহত্যার মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সুরক্ষামূলক ব্যবস্থা বাস্তবায়নের নির্দেশ দেন। আদালত বিশেষভাবে রাফাহতে সামরিক অভিযান বন্ধের দাবি জানায় এবং নির্দেশ পালনের বিষয়ে ইসরায়েলকে নিয়মিত প্রতিবেদন জমা দিতে বলে। আইসিজে জাতিসংঘের প্রধান বিচারিক অঙ্গ হিসেবে কাজ করে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.