আপনি পড়ছেন

ইউক্রেন যুদ্ধে রাশিয়া প্রতি মাসে নতুন করে যত সেনা নিয়োগ দিচ্ছে, তার চেয়ে প্রায় ৬ হাজার বেশি সেনা নিহত বা আহত হচ্ছে বলে দাবি করেছেন পশ্চিমা কর্মকর্তারা। তাদের হিসাব অনুযায়ী, রাশিয়া বর্তমানে প্রতিদিন প্রায় ১ হাজার নতুন সেনা নিয়োগ করছে। তবে গত দুই মাসে এই নিয়োগও যুদ্ধক্ষেত্রে হতাহত সেনার ঘাটতি পূরণ করতে পারছে না। খবর দ্য গার্ডিয়ানের

পশ্চিমা কর্মকর্তাদের দাবি: ইউক্রেন যুদ্ধে মাসে ৬ হাজার সেনা ঘাটতি রাশিয়ার
রাশিয়ার সেনা। ছবি- আনাদোলু অ্যাজেন্সি

পশ্চিমা কর্মকর্তাদের মতে, সেনা ঘাটতি পূরণে রাশিয়ার হাতে বড় পরিসরে নতুন করে সেনা সমাবেশের বিকল্প সীমিত। ২০২২ সালের শরতে সর্বশেষ বড় ধরনের সেনা সমাবেশের পর প্রায় ১০ লাখ রুশ নাগরিক দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, যাদের অনেকেই ছিলেন উচ্চ দক্ষতাসম্পন্ন। তাদের অর্ধেকেরও কম পরে দেশে ফিরেছেন। নতুন করে কয়েক লাখ সেনা নিয়োগ করা হলে রুশ সামরিক বাহিনী তাদের প্রয়োজনীয় সরঞ্জাম ও কর্মকর্তার ঘাটতির কারণে যথাযথভাবে কাজে লাগাতে পারবে কিনা, তা নিয়েও সন্দেহ রয়েছে।

পশ্চিমা কর্মকর্তারা বলছেন, সেনা সংকটের প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বেসামরিক অবকাঠামো ও সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা বাড়িয়েছেন। গত জুলাইয়ের শুরু থেকে রাশিয়া ৩৬০টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ইউক্রেনের দুর্বলতাকে কাজে লাগিয়ে শীতের আগে দেশটির জ্বালানি অবকাঠামো ধ্বংস করে জনগণের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে মস্কো।

এদিকে ইউক্রেনও রাশিয়ার তেল ও জ্বালানি-সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে আসছে। এতে রাশিয়ার কিছু এলাকায় জ্বালানি সংকট তৈরি হয়েছে। একই সঙ্গে হামলা মোকাবিলায় মিত্রদের কাছ থেকে আরও আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছে কিয়েভ।

পশ্চিমা কর্মকর্তাদের মতে, ইউক্রেনে পুতিনের মূল কৌশল হলো দীর্ঘমেয়াদি ক্ষয়যুদ্ধ চালিয়ে যাওয়া এবং ইউক্রেনের মিত্রদের সমর্থন ধীরে ধীরে কমিয়ে আনা। রুশ হুমকির মাধ্যমে ইউরোপের দেশগুলোর মধ্যে ভয় ও বিভাজন তৈরি করে ইউক্রেনের প্রতি সমর্থন দুর্বল করাই মস্কোর অন্যতম লক্ষ্য।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.