গুম ও খুনের শিকার পরিবারের ৭৪ সদস্যকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী
- Details
- by ২৪ ডেস্ক
গুম, খুন ও জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের ৭৪ জন সদস্যের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আত্মত্যাগকারী এবং আহতদের আকাঙ্ক্ষা পূরণে সর্বোচ্চ চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

২৯ আগস্ট তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই নিয়োগপত্র হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, বাস্তবমুখী নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সরকার তার প্রতিশ্রুতি থেকে পিছপা হবে না।
তিনি বলেন, ‘আপনাদের পরিবারের যেসব সদস্য আজ আমাদের মাঝে নেই, তারা দেশ ও মানুষের জন্য নির্দিষ্ট লক্ষ্য ও আকাঙ্ক্ষা নিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। বর্তমান সরকার তাদের সেই লক্ষ্য ও আকাঙ্ক্ষা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবে।’
গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের প্রত্যাশা পূরণে বাস্তবতার কারণে কখনো কখনো বিলম্ব হতে পারে স্বীকার করে তিনি বলেন, ‘তবে আমরা এই পথ থেকে সরে আসব না, ইনশাআল্লাহ।’
প্রধানমন্ত্রী জানান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, স্বাধীনতার পর বিভিন্ন সময়ে গণতন্ত্রের জন্য আত্মত্যাগকারী এবং জুলাই অভ্যুত্থানে নিহত বা আহতদের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যেই সরকারের এই প্রচেষ্টা। তিনি বলেন, ‘যাদের আমরা আজ স্মরণ করছি, তাদের অনেকেরই আজ আমাদের সঙ্গে থাকার কথা ছিল, কিন্তু তারা নেই। তারা কোথায় এবং কী অবস্থায় আছেন, তা কেবল আল্লাহই জানেন।’
নিখোঁজদের সুস্থতা কামনা করে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান তারেক রহমান। তিনি বলেন, ‘উপস্থিত পরিবারগুলো দেশ ও মানুষের জন্য অপরিসীম ত্যাগ স্বীকার করেছে।’
ক্ষতিগ্রস্ত পরিবারের সমর্থনকে সরকার কেবল সহায়তা প্রদান হিসেবে নয়, বরং শক্তি ও অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচনা করে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘কেউ কেউ বলতে পারেন যে সরকার এসব পরিবারের পাশে দাঁড়িয়েছে। আমি বিষয়টি অন্যভাবে বলব। এই মানুষগুলো এবং তাদের পরিবারের সমর্থন আছে বলেই সরকার আত্মত্যাগীদের আকাঙ্ক্ষা পূরণে আরও বেশি দৃঢ়তা ও উৎসাহ নিয়ে কাজ করছে।’
পরিবারগুলোকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা আমাদের অনুপ্রেরণা, উৎসাহ এবং শক্তির উৎস।’ জনগণ যতদিন দেশ পরিচালনার দায়িত্ব দেবে, ততদিন সরকার তাদের সমর্থন ও সহযোগিতা চেয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন।
রাজনৈতিক পরিচয় বা পটভূমি নির্বিশেষে গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রাখা পরিবার ও ব্যক্তিদের পাশে সরকার সবসময় দাঁড়ানোর চেষ্টা করবে বলে জানান প্রধানমন্ত্রী। পরিবারের ক্ষতি কখনোই পুরোপুরি পুষিয়ে দেওয়া সম্ভব নয় স্বীকার করে তিনি বলেন, ‘আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ, ভবিষ্যতেও থাকব।’
দেশ ও মানুষের জন্য শহীদ এবং সব গণতান্ত্রিক যোদ্ধার আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে পরিবারগুলোকে সরকারের প্রতি সমর্থন ও উৎসাহ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, গুম ও খুনের শিকার পরিবারের সদস্য, আহত যোদ্ধা এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যসহ মোট ৭৪ জন চাকরির নিয়োগপত্র পেয়েছেন। নিয়োগপ্রাপ্তরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি গুম ও খুনের জন্য দায়ীদের বিচার দাবি করেন।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, হাসান শিপলু, সুজাউদ্দৌলা, শাহাদাত স্বাধীন, সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক, শাহরিয়ার পামির এবং আমরা বিএনপি পরিবারের মকছেদুল মোমিন মিথুন প্রমুখ উপস্থিত ছিলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.