আপনি পড়ছেন

পারস্য উপসাগরীয় অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা কাঠামোয় বড় ধরনের পরিবর্তন স্পষ্ট হয়ে উঠছে। জ্বালানি অবকাঠামো, বিমানবন্দর ও নৌপথের ওপর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার বাস্তবতায় উপসাগরীয় দেশগুলো এখন আর একক কোনো ব্যবস্থার ওপর নির্ভর করছে না। ঐতিহ্যগত কাঠামোর বাইরে গিয়ে তারা নিজেদের মধ্যে এবং আঞ্চলিক অংশীদারদের সঙ্গে একটি সমন্বিত ও বহুমাত্রিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে।

পুরোনো বলয় ভেঙে মধ্যপ্রাচ্যের আকাশে নতুন সমীকরণ
চুক্তি সই অনুষ্ঠানে রিসেপ তাইয়েপ এরদোয়ান, মোহাম্মদ বিন সালমান ও শেহবাজ শরিফ

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক ও সামরিক সমন্বয়, যৌথ মহড়া, আকাশ প্রতিরক্ষা সহযোগিতা এবং প্রতিরক্ষা শিল্পে যৌথ উদ্যোগ এগিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। এসব পদক্ষেপ বাস্তবে তথ্য আদান-প্রদান এবং সমন্বিত অভিযান পরিচালনায় কতটুকু ভূমিকা রাখবে, তার ওপরই নির্ভর করছে ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থার স্থায়িত্ব। বড় আঞ্চলিক জোট ছাড়াও যুক্তরাজ্যের সঙ্গে কাতারের যৌথ টাইফুন বিমান স্কোয়াড্রন পরিচালনা কিংবা তুরস্কের সঙ্গে কাতারের যৌথ সামরিক কমান্ডের মতো দ্বিপক্ষীয় সামরিক সক্ষমতার নজিরও এ অঞ্চলে কার্যকর রয়েছে।

এর ধারাবাহিকতায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি আঞ্চলিক প্রতিরক্ষার পরিধিকে আরও বিস্তৃত করেছে। এই চুক্তির আওতায় যেকোনো এক দেশের ওপর সশস্ত্র আক্রমণকে বাকি দেশগুলোর ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করার বিষয়ে মতৈক্য হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে একক নেতৃত্বাধীন জোটের চেয়ে বহুমুখী ও নমনীয় অংশীদারত্ব বেশি কার্যকর, কারণ সংশ্লিষ্ট দেশগুলো নিজেদের সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে অত্যন্ত সংবেদনশীল।

দীর্ঘ কয়েক দশক ধরে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) এবং যুক্তরাষ্ট্রের তৈরি করা নিরাপত্তা বলয়ের ওপর উপসাগরীয় অঞ্চল নির্ভরশীল ছিল। বর্তমান প্রেক্ষাপটে ওয়াশিংটন গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বজায় থাকলেও কেবল তাদের ওপর নির্ভর করার পুরনো ধারণা বদলে গেছে। ফলে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপ, তুরস্ক ও পাকিস্তানের মতো অন্যান্য শক্তির সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.