ঢাকার যানজট নিরসনে সরকারের একগুচ্ছ সিদ্ধান্ত
- Details
- by ২৪ ডেস্ক
ঢাকার দীর্ঘদিনের যানজট নিরসনে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম চালু, ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে এবং কারওয়ান বাজার কাঁচাবাজার গাবতলীতে স্থানান্তরের মতো বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। ২৯ আগস্ট তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে এসব পদক্ষেপ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারে যানবাহনের দীর্ঘ সারি কমাতে টোল প্লাজাগুলোতে ইটিসি সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। টোল আদায় আরও দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে একটি মোবাইল অ্যাপ তৈরিরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী চার মাসের মধ্যে এসব কাজ শেষ করতে হবে। এছাড়া আন্তঃজেলা বাসের চাপ কমাতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে সরিয়ে নেওয়া হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে জমি অধিগ্রহণ করে এই স্থায়ী প্রকল্প বাস্তবায়ন করা হবে।
স্থায়ী টার্মিনাল নির্মাণ সময়সাপেক্ষ হওয়ায় আগামী চার মাসের মধ্যে কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্পে ১৫ একর জমির ওপর একটি অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গাবতলী বাস টার্মিনালের ধারণক্ষমতা বাড়াতে এর পেছনের অংশ সম্প্রসারণ করা হবে। রাজধানীর প্রাণকেন্দ্রে যানজট কমাতে কারওয়ান বাজারের কাঁচাবাজার গাবতলীতে স্থানান্তরের প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। সচিবালয়ের আশপাশের যানজট নিরসনে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিকল্প পার্কিংয়ের ব্যবস্থা করার বিষয়টিও খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের যানজট নিরসনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তৈরি করা আগের একটি প্রতিবেদন পর্যালোচনার নির্দেশ দিয়েছে সরকার। আগামী ১৫ দিনের মধ্যে বুয়েটকে এ বিষয়ে সুপারিশ জমা দিতে বলা হয়েছে। সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশ যৌথভাবে এসব পদক্ষেপ বাস্তবায়ন করবে।
এছাড়া রাজধানীতে অটোরিকশা চলাচলে একটি পৃথক নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দূরপাল্লার রুটে চলাচলকারী অনুমোদনহীন ‘ডাবল-ডেকার স্লিপার বাস’-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। যানজট নিরসনে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয় বৈঠকে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.