আপনি পড়ছেন

মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘প্যাট্রিয়ট’-এর উৎপাদন আংশিকভাবে পোল্যান্ডে স্থানান্তরের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে। ইউরোপজুড়ে এই ব্যবস্থার চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় পোল্যান্ড নিজেদের দেশে এর উৎপাদন চেইন তৈরির উদ্যোগ নিয়েছে। শনিবার পোল্যান্ডের উপ-প্রতিরক্ষামন্ত্রী মাগদালেনা সোবকোভিয়াক-চারনেকা বিষয়টি নিশ্চিত করেন।

প্যাট্রিয়ট উৎপাদনে যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত আলোচনায় পোল্যান্ড
প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

উপ-প্রতিরক্ষামন্ত্রী জানান, আলোচনা এখন আর কেবল রাজনৈতিক প্রতিশ্রুতির পর্যায়ে নেই, বরং সরাসরি শিল্প প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

বিজনেস ইনসাইডার পোলস্কা-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক ঘোষণার পর্যায় পার হয়ে এসেছি।’

তিনি আরও জানান, ইউরোপে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চাহিদা দ্রুত বাড়ছে। তাই প্যাট্রিয়ট উৎপাদনের একটি অংশ পোল্যান্ডে স্থাপনের বিষয়ে আলোচনা চলছে।

এর আগে জুলাই মাসে ওয়াশিংটনে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সঙ্গে যৌথভাবে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের আনুষ্ঠানিক প্রস্তাব দেয় পোল্যান্ড। ওই সময় পেন্টাগন ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে আলোচনা হয়। চলতি মাসের শুরুতে উপ-প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছিলেন, পোল্যান্ড প্রাথমিক আলোচনার ধাপ পেরিয়ে গেছে এবং এক বা দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত জানা যেতে পারে।

ভবিষ্যতে প্যাট্রিয়ট সংক্রান্ত উৎপাদনের সুযোগ পেতে পোল্যান্ড মূলত জার্মানির সঙ্গে প্রতিযোগিতা করছে। ইউক্রেনে রাশিয়ার ক্রমাগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে ইউরোপে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের ঘাটতি দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে অভ্যন্তরীণ উৎপাদন সক্ষমতা বাড়াতে ন্যাটো সদস্যদের ওপর চাপ বাড়ছে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর থেকে পোল্যান্ড ন্যাটোর অন্যতম শীর্ষ প্রতিরক্ষা ব্যয়কারী দেশে পরিণত হয়েছে। দেশটি ইতোমধ্যে প্যাট্রিয়ট সিস্টেম, আব্রামস ট্যাংক, হিমার্স রকেট লঞ্চার এবং এফ-৩৫ যুদ্ধবিমানের মতো বিপুল পরিমাণ মার্কিন অস্ত্র কেনার আদেশ দিয়েছে। তবে পোল্যান্ডের দাবি, বিশাল অঙ্কের অস্ত্র ক্রয়ের পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর এবং দেশীয় প্রতিরক্ষা শিল্প পুনর্গঠনে উৎপাদন ব্যবস্থাও তাদের দেশে স্থানান্তর করতে হবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.