আপনি পড়ছেন

ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ৬৩৩ জনের প্রাণহানি এবং হাজার হাজার মানুষ নিখোঁজ হওয়ার পর জরুরি সাড়া প্রদান ও ত্রাণ কার্যক্রমে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে চীন ও নেপাল। দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীরা এই দুর্যোগ মোকাবিলায় যৌথভাবে কাজ করার বিষয়ে একমত হয়েছেন।

ভয়াবহ বন্যায় জরুরি সহায়তা জোরদারে একমত চীন-নেপাল
নেপালে আকস্মিক বন্যার পর ধ্বংসস্তূপের মধ্যে চলছে উদ্ধারকাজ

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জানান, চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছে। এ সময় উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী আকস্মিক এই বন্যায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেন। এক বিবৃতিতে শিশির খানাল জানান, জরুরি সাড়া প্রদান ও ত্রাণ কার্যক্রমের পাশাপাশি তাৎক্ষণিক পানিবিষয়ক তথ্য আদান-প্রদানের বিষয়ে তারা যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে চীনের সহায়তার জন্য নেপালের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন খানাল। পিপলস ডেইলির প্রতিবেদন অনুযায়ী, নেপাল সরকারের অনুরোধে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জরুরিভিত্তিতে পাঁচজন চীনা টানেল বিশেষজ্ঞকে নেপালে পাঠিয়েছে। তারা একটি জলবিদ্যুৎ কেন্দ্রের টানেলে উদ্ধারকাজে যোগ দিয়েছেন। উদ্ধার অভিযানের প্রয়োজনে পরবর্তীতে আরও চারজন চীনা টানেল বিশেষজ্ঞকে সেখানে পাঠানো হয়।

নেপালে সহায়তা পাঠাচ্ছে ভারতও। ভারত সরকার জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা বিশ্লেষণের জন্য ভারতের ছয়টি ফরেনসিক বিশেষজ্ঞ দল শনিবার কাঠমান্ডুতে পৌঁছানোর কথা রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরঞ্জামসহ একটি বিশেষ টানেল উদ্ধারকারী দলও শনিবার নেপালে পৌঁছাবে। মন্ত্রণালয়টি আরও জানায়, শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৮৭ জন ভারতীয় নাগরিক নিখোঁজ ছিলেন এবং ৮৮ জনকে উদ্ধার করা হয়েছে।

চীন-নেপাল সীমান্ত এলাকায় আঘাত হানা এই বন্যায় বিদেশি পর্যটকসহ প্রায় তিন হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে ব্যাপক পরিসরে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই ঘটনায় সমবেদনা জানিয়ে বলেছিলেন, বেইজিং নেপালকে উদ্ধার অভিযানে সহায়তা করতে ইচ্ছুক। বর্তমানে দেশটিতে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.