আপনি পড়ছেন

বৈশ্বিক জ্বালানি বাজার নিয়ন্ত্রণের চেষ্টা এবং যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলপন্থী গোষ্ঠীগুলোকে দায়ী করেছে ইরান। মার্কিন সরকারের কিছু অংশ ও ইসরায়েলপন্থী চক্র ব্যক্তিগত স্বার্থে এই কাজ করছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই অভিযোগ করেন।

আব্বাস আরাঘচি: জ্বালানি বাজারে কারসাজি করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

আব্বাস আরাঘচি বলেন, ‘জ্বালানি বাজার নিয়ে কারসাজি করার বড় ধরনের চেষ্টার প্রমাণ আমাদের গোয়েন্দা তথ্যে উঠে এসেছে।’

তিনি অভিযোগ করেন, মার্কিন সরকারের কিছু অংশ ব্যক্তিগত লাভের জন্য এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি পরাজিত যুদ্ধে আটকে রাখতে গণমাধ্যমকে ব্যবহার করে জ্বালানির দাম প্রভাবিত করছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ইসরায়েলপন্থী গোষ্ঠীগুলোও ইতিবাচক মূল্যায়নের আড়ালে যুদ্ধকে উসকে দিচ্ছে।’ এর ফলে মার্কিন ভোক্তারা অর্থনৈতিক পরিণতির শিকার হচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। তবে এসব অভিযোগের সপক্ষে তিনি কোনো প্রমাণ বা বিস্তারিত তথ্য দেননি।

২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের প্রেক্ষাপটে এই মন্তব্য সামনে এলো। এই সংঘাত আঞ্চলিক জ্বালানি ও সামুদ্রিক নিরাপত্তাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে হরমুজ প্রণালী, যা দিয়ে বিশ্বের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) একটি বড় অংশ পরিবহন করা হয়। ইরান এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল সীমিত করেছে। অন্যদিকে, তেহরানের ওপর নৌ অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা জোরদার করেছে যুক্তরাষ্ট্র।

শত্রুতা অবসানের লক্ষ্যে জুনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে হরমুজ প্রণালী, মার্কিন নৌ অবরোধ এবং নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। তেহরান জানিয়েছে, প্রণালী দিয়ে জাহাজ চলাচল সম্পূর্ণ স্বাভাবিক করার বিষয়টি সমঝোতা অনুযায়ী ওয়াশিংটনের প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর নির্ভর করছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.