আপনি পড়ছেন

তিউনিসিয়ায় চলমান তীব্র তাপপ্রবাহের কারণে হাসপাতালগুলোতে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে দেশটিতে স্বাস্থ্য জরুরি অবস্থা জারির আহ্বান জানিয়েছে একটি স্বাধীন চিকিৎসক সংগঠন। শনিবার তারা এই আহ্বান জানায়।

তীব্র তাপপ্রবাহে তিউনিসিয়ার হাসপাতালে ‘নজিরবিহীন’ চাপ
তিউনিসিয়ার একটি ঐতিহাসিক মসজিদের প্রাঙ্গণ দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী

তিউনিসিয়ান অর্গানাইজেশন অব ইয়াং ডক্টরস এক বিবৃতিতে জানায়, হিটস্ট্রোক ও অতিরিক্ত তাপমাত্রার কারণে জরুরি বিভাগগুলোতে মৃত্যু এবং হাসপাতালে ভর্তির হার নজিরবিহীনভাবে বেড়েছে। এর মধ্যে জরুরি বিভাগের ভেতরেও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, স্বাস্থ্য ব্যবস্থার ধারণক্ষমতার চেয়ে বেশি চাপ থাকায় জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ও নার্সরা চরম ক্লান্তিতে ভুগছেন। তারা আরও জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলো মৃত্যু, হিটস্ট্রোক এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রের ধারণক্ষমতার তথ্য সংগ্রহ করলেও এখনো কোনো সরকারি পরিসংখ্যান প্রকাশ করেনি।

অবিলম্বে স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণার দাবি জানিয়েছে সংগঠনটি। চিকিৎসক সংগঠনটির প্রধান ওয়াজিহ ধক্কার শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে জানান, পূর্বাঞ্চলীয় স্ফ্যাক্স শহরের হাবিব বুরগিবা হাসপাতালে ২৪ ঘণ্টার মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। তবে তাপপ্রবাহের কারণে মৃত্যুর বিষয়ে তিউনিসিয়ার কর্তৃপক্ষ এখনো কোনো সরকারি পরিসংখ্যান প্রকাশ করেনি।

বুধবার থেকে তিউনিসিয়ার বেশিরভাগ অংশে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তিউনিসিয়ান অবজারভেটরি অব ওয়েদার অ্যান্ড ক্লাইমেটের তথ্য অনুযায়ী, মধ্যাঞ্চলীয় কাইরুয়ান শহরের তাপমাত্রা ৪৯.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। ইরানের মেহরান শহরের (৫০ ডিগ্রি সেলসিয়াস) পর এটি বিশ্বের দ্বিতীয় উষ্ণতম শহর হিসেবে রেকর্ড করা হয়েছে।

সংস্থাটি জানায়, বিশ্বের শীর্ষ ২০টি উষ্ণতম পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে কাইরুয়ান, বেজা, জেনদুবা, গাবেস, তোজেউর এবং জাগোয়ানসহ তিউনিসিয়ার ছয়টি শহর রয়েছে। তাপপ্রবাহের পাশাপাশি বিভিন্ন এলাকায় তিউনিসিয়ান কোম্পানি অব ইলেকট্রিসিটি অ্যান্ড গ্যাস সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটাচ্ছে। বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা ও স্থায়িত্ব বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তারা জানিয়েছে।

তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ বৃহস্পতিবার বলেন, ‘রাজধানী তিউনিসসহ কিছু এলাকায় পানি ও বিদ্যুৎ বিভ্রাট ১০ ঘণ্টার বেশি স্থায়ী হচ্ছে, যা নিছক কোনো সাধারণ ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনা করা যায় না।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.