নেপাল ও চীনে বন্যায় প্রাণহানি বেড়ে ৬৯১, নিখোঁজ তিন হাজার
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
নেপাল ও চীনে আকস্মিক ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৭০০-তে পৌঁছেছে। এর মধ্যে নেপালে ৬৭৫ জন এবং চীনে অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৩ হাজার মানুষ। তাদের উদ্ধারে কাজ চলছে। খবর সিএনএন ও বিবিসির

রোববার (৩০ আগস্ট) সিএনএনের প্রতিবেদনের বলা হয়েছে, ধ্বংসস্তূপ ও পানির নিচে থাকা মরদেহ উদ্ধারে নেপালের কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় নেপালের জন্য মানবিক সহায়তা হিসেবে ৩৬ লাখ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে দেশটি ৫ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছিল।
চীনে গত বুধবারের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬-তে দাঁড়িয়েছে। স্থানীয় সময় রোববার সকালে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি এ তথ্য জানায়। একই সময়ে নিখোঁজের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫৪৬-এ।
রোববার এক সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ জানায়, নিখোঁজদের মধ্যে অন্তত ২৬১ জন বিদেশি নাগরিক। তাদের মধ্যে ১৮ জন আমেরিকান। এর আগে চীনে বন্যায় সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। সেই সংখ্যা বেড়ে ১৬ হয়েছে। নিখোঁজের সংখ্যা আগে ৫৫৪ বলা হলেও তা কমে হয়েছে ৫৪৬।
গত বুধবার চীন সীমান্তের কাছে হিমবাহ ধসে বরফ ও পাথরের স্তূপ নেমে আসার পর আকস্মিক ভয়াবহ বন্যায় নেপালের রাসুয়া ও মধ্যাঞ্চলের অন্যান্য এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নেপাল পুলিশ জানায়, এই দুর্যোগে ৬৭৫ জনের মৃত্যু হয়েছে। এখনও ২ হাজার ৪০০ জনের বেশি মানুষের খোঁজ পাওয়া যায়নি। বন্যায় ওই অঞ্চলের সড়ক, সেতু, বসতি এবং জলবিদ্যুৎ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
এর মধ্যে আরও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে ভোতেকোশি ও ত্রিশূলী এলাকার বাসিন্দা এবং উদ্ধারকর্মীদের সতর্ক থাকতে বলেছে কর্তৃপক্ষ। প্রয়োজন হলে তাদের নিরাপদ স্থানে সরে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) জানিয়েছে, ভোতে কোশি নদীর আশপাশে পানির উচ্চতা বাড়ার খবর তারা পেয়েছে। নদীর আশপাশের এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এনডিআরআরএমএ।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.