আপনি পড়ছেন

ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ওপর চলা অমানবিক আচরণ ও কঠোর পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। একই সঙ্গে কারাগারের এই চরম পরিস্থিতির জন্য নিজেকে সরাসরি দায়ী বলেও দাবি করেন তিনি। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওতে ফিলিস্তিনি নারী বন্দিদের সঙ্গে কথা বলার সময় তাকে এমন মনোভাব প্রকাশ করতে দেখা যায়।

ফিলিস্তিনি বন্দিদের দুর্দশায় ‘সন্তুষ্ট’ ইসরায়েলি মন্ত্রী
ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির

ভিডিওতে এক ফিলিস্তিনি নারী বন্দি তাদের দুরবস্থার কথা তুলে ধরে বলেন, ‘এখানে পরিস্থিতি অত্যন্ত শোচনীয় এবং নারী হিসেবে আমাদের ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী পাওয়ার মতো কোনো মৌলিক অধিকার দেওয়া হচ্ছে না।’

ওই বন্দি আরও অভিযোগ করে বলেন, ‘তিন দিন ধরে আমরা গোসল করতে পারছি না। আমাদের কোনো চিকিৎসা দেওয়া হচ্ছে না এবং আমাদের পরনের পোশাকও অপরিচ্ছন্ন।’ ফিলিস্তিনি বন্দির এমন অভিযোগের জবাবে বেন-গভির একজন দোভাষীর মাধ্যমে বলেন, ‘কারাগারে আগে যে ভালো সুযোগ-সুবিধা ছিল, তা শেষ হয়ে গেছে।’

ভিডিওর সঙ্গে যুক্ত এক বার্তায় চরমপন্থি এই ইসরায়েলি মন্ত্রী উল্লেখ করেন, বন্দিদের অসন্তোষ বা অভিযোগ তার ওপর কোনো প্রভাব ফেলে না। ওই নারী বন্দি কারাগারের পরিবেশ উন্নত করার অনুরোধ জানালে বেন-গভির তা সরাসরি প্রত্যাখ্যান করেন।

ফিলিস্তিনি বন্দিদের সেলে গিয়ে তাদের উপহাস করার ঘটনা বেন-গভিরের জন্য এটিই প্রথম নয়। এর আগে আগস্টের শুরুতে মৌলিক সুযোগ-সুবিধা না পেয়ে ক্ষোভ জানানো এক নারী বন্দিকে তিনি বলেছিলেন, ‘কারাগার কোনো হোটেল নয়।’

২০২২ সালের শেষের দিকে দায়িত্ব গ্রহণের পর থেকেই বেন-গভির ফিলিস্তিনি বন্দিদের বিরুদ্ধে নানা দমনমূলক নীতি গ্রহণ করেন। যার মধ্যে অনাহারে রাখা, চিকিৎসায় অবহেলা, শারীরিক নির্যাতন ও নির্জন কারাবাসের মতো কঠোর ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে। ফিলিস্তিনি ও ইসরায়েলি মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ইসরায়েলের বিভিন্ন কারাগারে প্রায় ৯ হাজার ৫০০ ফিলিস্তিনি বন্দি রয়েছেন। এর মধ্যে ৯৪ জন নারী এবং ৩৫০ জনেরও বেশি শিশু রয়েছে, যারা নিয়মিত নির্যাতন ও চরম অবহেলার শিকার হচ্ছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.