আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার এখনো বেশ চড়া এবং তা নিয়ন্ত্রণে যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। বুধবার সংস্থাটির নীতিনির্ধারণী বৈঠক শেষে এমন হুঁশিয়ারি দেন ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্শ। তিনি উল্লেখ করেন, প্রায় ছয় বছর ধরে মূল্যস্ফীতি ফেডের নির্ধারিত ২ শতাংশ লক্ষ্যমাত্রার ওপরে অবস্থান করছে।

মূল্যস্ফীতি নিয়ে মার্কিন ফেড প্রধানের সতর্কতা
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ার্শ

ফেডারেল ওপেন মার্কেট কমিটির (এফওএমসি) দুই দিনব্যাপী বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কেভিন ওয়ার্শ। বৈঠকে নীতিনির্ধারকেরা বেঞ্চমার্ক সুদের হার ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশের মধ্যে অপরিবর্তিত রাখার পক্ষে ভোট দেন। তিনি জানান, মূল্যস্ফীতির চাপ কমানোর বিষয়টিতেই তাদের আলোচনার মূল মনোযোগ ছিল।

কেভিন ওয়ার্শ বলেন, ‘বাস্তব অর্থনৈতিক কর্মকাণ্ড স্পষ্টতই সঠিক পথে এগোচ্ছে; এটি একটি সুসংবাদ, তবে মূল্যস্ফীতি এখনো অনেক বেশি।’

তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে জ্বালানি ও সংশ্লিষ্ট পণ্যের দাম আবারও বেড়েছে। নির্দিষ্ট কিছু খাতের এই মূল্যবৃদ্ধি যাতে পুরো অর্থনীতিতে ছড়িয়ে না পড়ে এবং মূল্যস্ফীতির প্রত্যাশা যাতে স্থিতিশীল থাকে, তা নিশ্চিত করাই আমাদের প্রধান কাজ।’

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও শক্তিশালী হয়েছে উল্লেখ করে ওয়ার্শ জানান, ২০২৬ সালের প্রথমার্ধে দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি আগের আনুমানিক ১ দশমিক ৮ শতাংশ থেকে সংশোধন করে ২ দশমিক ৪ শতাংশ করা হয়েছে।

তৃতীয় প্রান্তিকে এই প্রবৃদ্ধি আরও গতি পেয়েছে বলে তিনি উল্লেখ করেন। ভোক্তাদের ব্যয় ৩ শতাংশের বেশি বৃদ্ধি এবং ব্যবসায়িক বিনিয়োগ দুই অঙ্কের ঘরে পৌঁছানো এই অগ্রযাত্রায় প্রধান ভূমিকা রেখেছে।

তিনি জানান, প্রযুক্তি খাতে উচ্চ বিনিয়োগ এবং অন্যান্য খাতের সমন্বিত প্রবৃদ্ধির ফলে জিডিপিতে মূলধনী ব্যয়ের অংশ ঐতিহাসিকভাবে উচ্চ পর্যায়ে পৌঁছেছে।

শ্রমবাজারের পরিস্থিতি প্রসঙ্গে ফেড চেয়ারম্যান জানান, কর্মসংস্থানের সার্বিক পরিস্থিতি বেশ ইতিবাচক রয়েছে। এক বছর আগের তুলনায় বেকারত্বের হার কমেছে, বেতনভুক্ত কর্মসংস্থান দ্রুত বেড়েছে এবং বেকার ভাতার দাবির চার সপ্তাহের গড় কয়েক দশকের মধ্যে সর্বনিম্নের কাছাকাছি রয়েছে।

সেপ্টেম্বরে গৃহীত ফেডের নীতিগত পদক্ষেপের পর বাজার অংশীদাররা মূলধন বণ্টনে আরও সতর্ক হওয়ায় কিছু ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবারের জন্য ঋণপ্রাপ্তির শর্ত কিছুটা কঠিন হয়েছে বলে উল্লেখ করেন ওয়ার্শ।

তিনি বলেন, ‘সামগ্রিক আর্থিক পরিস্থিতি আগের চেয়ে কিছুটা সংকুচিত হলেও আমি একে পুরোপুরি কঠোর বলতে রাজি নই এবং বলতে পারব না।’ তিনি আরও যোগ করেন, এই রূপান্তর দীর্ঘমেয়াদি ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মূল্য স্থিতিশীলতা অর্জনে সহায়তা করবে।

এদিকে ২০২৭ সালের শরৎকাল থেকে এফওএমসির বৈঠকের সময়সূচিতে প্রাতিষ্ঠানিক পরিবর্তনের ঘোষণা দেন ওয়ার্শ।

কমিটি বছরে আগের মতো আটটি বৈঠকই অব্যাহত রাখবে। তবে ২০২৭ সালে সুদের হার নির্ধারণ বা নীতিগত বিবৃতি ছাড়াই একটি বৈঠক কেবল সামগ্রিক মুদ্রানীতি কৌশল পর্যালোচনায় নিবেদিত থাকবে। ফলে সুদের হার নির্ধারণের জন্য নিয়মিত সাতটি বৈঠক অনুষ্ঠিত হবে।

ওয়ার্শ জানান, ২০২৮ সালে কেন্দ্রীয় ব্যাংক দীর্ঘমেয়াদি কৌশলগত আলোচনার জন্য দুটি বৈঠক এবং মুদ্রানীতি নির্ধারণের জন্য ছয়টি বৈঠক আয়োজনের পরিকল্পনা করেছে।

তিনি বলেন, ‘একটি তাত্ত্বিক বৈচিত্র্যময় গোষ্ঠী হিসেবে কৌশলগত পর্যালোচনার জন্য সময় ও সুযোগ বরাদ্দ রাখা আমাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ—যাতে বড় প্রশ্নগুলো নিয়ে নতুন করে ভাবা যায় এবং দীর্ঘমেয়াদি পরিস্থিতির ওপর দৃষ্টি রাখা সম্ভব হয়।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.