আপনি পড়ছেন

উত্তর সাইপ্রাসের উপকূলে একটি যাত্রীবাহী ফেরি উল্টে অন্তত আটজন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন ১৮ জন। সেখানকার তুর্কি প্রশাসনের প্রধান এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির

উত্তর সাইপ্রাসের উপকূলে ফেরি ডুবে প্রাণ গেল ৮ জনের, নিখোঁজ ১৮
ফেরি উদ্ধারের চেষ্টা। ছবি- বিবিসি

সাইপ্রাসের স্বঘোষিত তুর্কি প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী উনাল উস্তেল জানান, গতকাল রোববার উপকূলীয় শহর কিরেনিয়া থেকে যাত্রা শুরুর পর ফেরিটিতে পানি ঢুকতে শুরু করে। সে সময় ফেরিটিতে ২৫৯ জন যাত্রী ও আটজন ক্রু সদস্য ছিলেন।

দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্তের অংশ হিসেবে ফেরিটির ক্যাপ্টেন ও সাতজন ক্রু সদস্যকে আটক করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন উস্তেল।

কর্মকর্তারা জানান, ফেরিতে থাকা বিপুলসংখ্যক যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তুরস্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় এখনো অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। এরই মধ্যে ফেরিটি পুরোপুরি ডুবে গেছে। দুর্ঘটনার কারণ জানতে ফেরিটির ব্ল্যাক বক্স উদ্ধার করার চেষ্টা করছে কর্তৃপক্ষ।

ব্যক্তিমালিকানাধীন ফেরিটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র কিরেনিয়া থেকে স্থানীয় সময় রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তুরস্কের উদ্দেশে যাত্রা করে। উস্তেল জানান, ফেরিটির শনিবারই তুরস্কের উদ্দেশে যাত্রা করার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে যাত্রা এক দিন পিছিয়ে দেওয়া হয়।

তুরস্কের সংবাদমাধ্যম টিআরটিকে তিনি বলেন, ফেরিটি উল্টে যাওয়ার আগে পরপর দুটি ঢেউয়ের আঘাতে পড়ে। প্রথম ঢেউয়ের ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছিলেন ফেরিটির ক্যাপ্টেন। এ সময় দ্বিতীয় ঢেউ আঘাত হানলে ফেরিটিতে পানি ঢুকতে শুরু করে এবং একপর্যায়ে সেটি উল্টে যায়।

দুর্ঘটনাস্থলে হেলিকপ্টার ও উপকূলরক্ষী বাহিনীর নৌযান পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া যাত্রীদের গ্রহণের জন্য সৈকতে অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে। উস্তেল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষের জীবন। নিরাপত্তা বাহিনী, উদ্ধারকারী দল ও স্বাস্থ্যকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং ‘সামান্যতম অবহেলাও’ খুঁজে বের করা হবে।

তুরস্ক ছাড়া অন্য কোনো দেশ যে উত্তর সাইপ্রাস তুর্কি প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেয় না, সেই অঞ্চলের পরিবহনমন্ত্রী এরহান আরিকলি স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, এখন পর্যন্ত ১০০ জন যাত্রীকে তীরে নিয়ে আসা হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তুর্কি সাইপ্রাসবাসীদের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে নিখোঁজদের উদ্ধারে অভিযান ‘বিরতিহীনভাবে’ চলছে বলে জানিয়েছেন তিনি।

রোববার একটি সামরিক অনুষ্ঠানে এরদোয়ান বলেন, ‘দুর্ঘটনার পরপরই আমরা উত্তর সাইপ্রাস তুর্কি প্রজাতন্ত্রের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করি।’

মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ফেরিটি ছিল তুরস্কের পতাকাবাহী উচ্চগতির ‘ফিলো জেট’। এর দৈর্ঘ্য ৪০ মিটার এবং প্রস্থ ১০ মিটার। দুর্ঘটনাকবলিত ফেরিটি পরিচালনাকারী প্রতিষ্ঠান ফিলো ডেনিজজিলিক এক বিবৃতিতে বলেছে, ‘এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.