পশ্চিম তীর থেকে ব্রিটিশ অধিকারকর্মীকে বহিষ্কারের নির্দেশ ইসরায়েলের
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
অধিকৃত পশ্চিম তীরে সশস্ত্র ইসরায়েলি দখলদারদের হাতে আটকের পর এবার এক ব্রিটিশ অধিকারকর্মীকে তাৎক্ষণিক বহিষ্কারের নির্দেশ দিয়েছে ইসরায়েল। রোববার ইসরায়েলি দৈনিক হারেৎজ এই তথ্য প্রকাশ করে।

সংবাদমাধ্যমটি আইনজীবী ইনবার শাকেদ ভার্দির বরাতে উল্লেখ করে, শনিবার দক্ষিণ পশ্চিম তীরের মাসাফের ইয়াত্তার উম্ম আল-খাইর গ্রাম থেকে ফিন জুঘিন নামের ওই ব্রিটিশ অধিকারকর্মীকে জোরপূর্বক তুলে নেওয়া হয়। সেখানে প্রায় আধা ঘণ্টা তাকে একটি শেডের ভেতর আটকে রাখার পর পুলিশের কাছে হস্তান্তর করে অস্ত্রধারী দখলদাররা।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি পুলিশ শুরুতে রোববার জুঘিনের রিমান্ডের আবেদন জানালেও পরে তা প্রত্যাহার করে নেয় এবং তাকে তাৎক্ষণিক দেশত্যাগের নির্দেশ দেয়।
আইনজীবী ভার্দি বলেন, জুঘিন ফিলিস্তিনিদের নিরাপত্তা সহায়তা সংক্রান্ত একটি কার্যক্রমে অংশ নিচ্ছিলেন। সশস্ত্র দখলদাররা যখন তার ওপর হামলা চালিয়ে আটক করে, তখন তিনি মূলত ফিলিস্তিনিদের সম্পত্তি রক্ষা করার চেষ্টা করছিলেন।
তিনি আরও বলেন, ‘হামলার সুস্পষ্ট ভিডিও প্রমাণ থাকা সত্ত্বেও ইসরায়েলি পুলিশ ওই অধিকারকর্মীকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নিয়েছে।’ তার জানা মতে, হামলাকারী কোনো দখলদারকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়নি।
এদিকে এক ইসরায়েলি দখলদার জুঘিনের বিরুদ্ধে এক অপ্রাপ্তবয়স্কের সঙ্গে অসদাচরণের অভিযোগ আনলে পুলিশ তার তদন্ত শুরু করে। তবে এই অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন আইনজীবী ভার্দি। তিনি জানান, অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে স্পষ্ট দেখা গেছে যে তার মক্কেল সংঘাতের সময় গ্রামটিকে রক্ষা করার চেষ্টা করছিলেন।
সাউথ হেবরন হিলসে সক্রিয় একটি ইসরায়েলি সংহতি গোষ্ঠী জানিয়েছে, দখলদাররা ওই এলাকায় ফিলিস্তিনিদের নানাভাবে হেনস্তা করছিল এবং যারা ঘটনাটি ভিডিও করছিলেন তাদের ক্যামেরা ও ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। কোনো ধরনের উসকানি বা প্রতিরোধ ছাড়াই জুঘিনকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয়।
যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানান, তেল আবিবে অবস্থিত ব্রিটিশ দূতাবাসের কর্মকর্তারা ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলেছেন এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন।
২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েল আগ্রাসন শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীরেও দখলদার ও ইসরায়েলি বাহিনীর সহিংস তৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.