সালমান এফ রহমানের পক্ষে লড়তে ব্রিটিশ ব্যারিস্টারের আবেদন
- Details
- by ২৪ ডেস্ক
জুলাই আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানিতে অংশ নেওয়ার অনুমতি চেয়ে আবেদন করেছেন এক ব্রিটিশ আইনজীবী। যুক্তরাজ্যের লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারসের কাউন্সেল গ্রায়েম এল. হল এই আবেদন জমা দিয়েছেন।

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১১(৮) ধারা অনুযায়ী বাংলাদেশ বার কাউন্সিলের সচিব বরাবর এই আবেদন পাঠানো হয়। আবেদনে স্থানীয় আইনজীবীদের পাশাপাশি সালমান ফজলুর রহমানের পক্ষে বিদেশি আইনজীবী হিসেবে ট্রাইব্যুনালে উপস্থিত থাকার অনুমতি চাওয়া হয়েছে। আবেদনের সঙ্গে আবেদনকারীর প্রোফাইল ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করা হয়। রবিবার সালমান এফ রহমানের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী বার কাউন্সিলে আবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১-এ সালমান এফ রহমানের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন মুনসুরুল হক চৌধুরী। ওই সময় প্রসিকিউশন পক্ষ এই নিয়োগে আপত্তি তোলে। আইনি বিধান অনুসারে ট্রাইব্যুনালের অনুমোদনের পর বার কাউন্সিলের সম্মতি প্রয়োজন হয়।
বর্তমানে মামলাটির সাক্ষ্যগ্রহণ চলছে এবং এখন পর্যন্ত ট্রাইব্যুনালে ১১ জন সাক্ষী তাদের জবানবন্দি দিয়েছেন। মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকও যৌথভাবে অভিযুক্ত। ট্রাইব্যুনাল-১ গত ১২ জানুয়ারি এই দুই আসামির বিরুদ্ধে পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন।
প্রসিকিউশনের প্রথম অভিযোগে উল্লেখ করা হয়, জুলাই-আগস্টের আন্দোলন দমনে সালমান এফ রহমান ও আনিসুল হক নীতিগত সিদ্ধান্ত নেন এবং ১৯ জুলাই ফোনালাপের মাধ্যমে কারফিউ জারি ও দমনপীড়নের পরিকল্পনা করেন। দ্বিতীয় ও তৃতীয় অভিযোগে ২৩ ও ২৮ জুলাই মিরপুর এলাকায় মারণাস্ত্র ব্যবহারে প্ররোচনা ও হত্যাকাণ্ডের তথ্য তুলে ধরা হয়। এ ছাড়া চতুর্থ অভিযোগে ৪ আগস্ট মিরপুর-১ এলাকায় ১২ জন এবং পঞ্চম অভিযোগে ৫ আগস্ট ছাত্র-জনতার কর্মসূচি ঠেকাতে প্রশাসনের হামলায় মিরপুরের বিভিন্ন স্থানে ১৬ জন নিহতের ঘটনায় তাদের নির্দেশ ও ষড়যন্ত্রের দায় আনা হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.