আপনি পড়ছেন

ধর্মকে কেন্দ্র করে সামাজিক সংঘাত ও সহিংসতার মাত্রায় বিশ্বের শীর্ষ ছয়টি দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশ। ওয়াশিংটনভিত্তিক জরিপ ও গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

২০২৩ সালে ধর্মীয়-সামাজিক সংঘাতে বিশ্বে শীর্ষ ছয়ে বাংলাদেশ
প্রতীকী ছবি

২০২৩ সালের তথ্যের ভিত্তিতে তৈরি সামাজিক সংঘাত সূচকে (এসএইচআই) সর্বোচ্চ সংঘাতপ্রবণ দেশগুলোর তালিকায় রয়েছে নাইজেরিয়া, ভারত, ইসরায়েল, সিরিয়া, বাংলাদেশ ও পাকিস্তান। এই ছয়টি দেশের প্রতিটির স্কোর ছিল অন্তত ৭ দশমিক ৫ বা তার বেশি, যা সূচকের ‘খুবই উচ্চ’ শ্রেণিভুক্ত। ২০২২ সালে বাংলাদেশ ও ইসরায়েল ‘উচ্চ’ শ্রেণিতে অবস্থান করলেও পরের বছর বড় ধরনের সহিংসতার কারণে দেশ দুটি সর্বোচ্চ সংঘাতপূর্ণ তালিকায় উঠে আসে।

প্রতিবেদনের পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে বাংলাদেশের সামাজিক সংঘাত সূচকের স্কোর ছিল ৬ দশমিক ১, যা ২০২৩ সালে বেড়ে ৭ দশমিক ৮ পয়েন্টে পৌঁছায়। স্কোর বৃদ্ধির কারণ হিসেবে ২০২৩ সালের ৩ ও ৪ মার্চ পঞ্চগড় জেলার আহমেদনগরে আহমদিয়া সম্প্রদায়ের বার্ষিক সমাবেশ চলাকালে সংঘবদ্ধ হামলা ও প্রাণহানির ঘটনাকে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা প্রতিবেদনের বরাতে পিউ রিসার্চ জানায়, ওই ঘটনায় দুজন নিহত ও অনেকে আহত হন এবং উপাসনালয়, চিকিৎসাকেন্দ্র ও বাসাবাড়িতে লুটপাট চালানো হয়। পাশাপাশি একই বছরের শুরুর দিকে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ধর্মীয় অবমাননার অভিযোগে এক ব্যক্তির বাড়িতে হামলার ঘটনাও প্রতিবেদনে চিহ্নিত করা হয়েছে।

গবেষণা অনুযায়ী, বিশ্বের ১৯৮টি দেশ ও অঞ্চলের মধ্যে ৫৫টিতে ধর্মকে ঘিরে ব্যক্তি, গোষ্ঠী বা সংগঠনের মাধ্যমে সামাজিক বৈরিতা ও সহিংসতার মাত্রা উচ্চ বা খুবই উচ্চ ছিল। ২০২২ সালে এই তালিকায় থাকা দেশের সংখ্যা ছিল ৪৫টি। তবে সামগ্রিকভাবে বিশ্বের অধিকাংশ দেশেই এই ধরনের সংঘাতের মাত্রা নিম্ন বা মাঝারি পর্যায়ে ছিল।

একই সঙ্গে প্রকাশিত ধর্মের ওপর সরকারি বিধিনিষেধ সূচকে (জিআরআই) ৫৮টি দেশে বিধিনিষেধের মাত্রা ছিল উচ্চ বা খুবই উচ্চ। চীন, ইরান, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, সিরিয়া ও উজবেকিস্তানসহ ২৫টি দেশে এই বিধিনিষেধের হার ছিল সবচেয়ে বেশি। ব্যক্তিগত ও সাংগঠনিক শত্রুতার ১৩টি এবং সরকারের আইন ও বিধিনিষেধের ২০টি পরিমাপকের ওপর ভিত্তি করে ০ থেকে ১০ স্কেলে এই সূচকগুলো তৈরি করা হয়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.