জাপানের রেকর্ড ৫৬ বিলিয়ন ডলার প্রতিরক্ষা বাজেট প্রস্তাব
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
সামরিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে রেকর্ড প্রায় ৮ লাখ ৯০ হাজার কোটি ইয়েন বা ৫ হাজার ৬০০ কোটি (৫৬ বিলিয়ন) মার্কিন ডলারের প্রতিরক্ষা বাজেট চেয়েছে জাপান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ২০২৭ অর্থবছরের জন্য এই রেকর্ড বরাদ্দের প্রস্তাব করেছে। চলতি বছরের শেষ দিকে নতুন সামরিক উন্নয়ন পরিকল্পনা ঘোষণার প্রস্তুতি নিচ্ছে জাপান সরকার।

সোমবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, আগামী বছরের এপ্রিলে শুরু হতে যাওয়া অর্থবছরের জন্য প্রস্তাবিত এই বরাদ্দ বর্তমান অর্থবছরের প্রাথমিক বাজেটের চেয়ে শূন্য দশমিক ৯ শতাংশ বেশি।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাজেট প্রস্তাবে চালকবিহীন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), দূরপাল্লার আক্রমণ সক্ষমতা, সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, মহাকাশ এবং সাইবার নিরাপত্তাকে শীর্ষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নজরদারি জোরদার করতে ১৮০ কোটি ডলার ব্যয়ে ১৭টি ‘এমকিউ-৯বি সিগার্ডিয়ান’ ড্রোন কেনার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও সংশ্লিষ্ট সরঞ্জামের জন্য প্রস্তাব করা হয়েছে প্রায় ১০০ কোটি ডলার। সম্ভাব্য হামলা প্রতিরোধ ও পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা বাড়াতে দূরপাল্লার অতিরিক্ত ক্ষেপণাস্ত্রের জন্যও তহবিল চাওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানায়, সেনাদের ঝুঁকি কমানো এবং ব্যয় সাশ্রয়ের অংশ হিসেবে নজরদারি ও আক্রমণ কার্যক্রমে চালকবিহীন ব্যবস্থার ব্যবহার বাড়ানো হচ্ছে। একই সঙ্গে লক্ষ্য নির্ধারণ ও যুদ্ধক্ষেত্রের দ্রুত সিদ্ধান্ত গ্রহণে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে যুক্ত করা হবে এআই প্রযুক্তি। পাশাপাশি বাহিনীতে লোকবল সংকট মেটাতে আত্মরক্ষা বাহিনীর সদস্যদের বেতন, খাবার, আবাসন ও কাজের পরিবেশের উন্নতির প্রস্তাবও রাখা হয়েছে।
চলতি বছরের শেষ দিকে জাপানের তিনটি গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা নথি পর্যালোচনার কারণে প্রায় ১৬০টি প্রকল্পের ব্যয় এখনো চূড়ান্ত করা হয়নি। ফলে চূড়ান্ত আলোচনার সময় এই বাজেটের অঙ্ক আরও বাড়তে পারে।
জাপানের আশপাশে চীনের সামরিক তৎপরতা বৃদ্ধি এবং রাশিয়া ও উত্তর কোরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদার হওয়ার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি দেশটির সামরিক প্রস্তুতি ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। ২০২২ সালে গৃহীত পাঁচ বছর মেয়াদি পরিকল্পনায় ২০২৭ অর্থবছর পর্যন্ত প্রায় ২৬ হাজার ৯০০ কোটি ডলার প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.