আপনি পড়ছেন

বাংলাদেশকে একটি জবাবদিহিমূলক, গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ণ রেখে দেশমাতৃকার সেবায় নেতাকর্মী ও সমর্থকদের আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমান: জনকল্যাণমূলক ও স্বনির্ভর বাংলাদেশ গড়াই লক্ষ্য
তারেক রহমান

মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার দেওয়া এক বাণীতে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, দীর্ঘ দেড় দশকের শাসনের অবসানের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে দেশ পরিচালনার দায়িত্ব পেয়ে বিএনপি একটি স্বনির্ভর রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার মূল উৎস।

বাণীতে তারেক রহমান দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, ১৯৭৫ সালে একদলীয় ব্যবস্থা কায়েমের মাধ্যমে মানুষের বাক ও ব্যক্তিস্বাধীনতা হরণ করা হয়েছিল। পরবর্তীতে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা বটমূল চত্বরে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয় এবং নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলগুলো তাদের অধিকার ফিরে পায়।

দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার নেতৃত্বের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, তার বলিষ্ঠ ভূমিকার কারণেই বিএনপি দেশের প্রতিটি প্রান্তের মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। পাশাপাশি বিভিন্ন সময়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের অবদানের কথাও তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

প্রধানমন্ত্রী আরও জানান, অতীতের বিভিন্ন মেয়াদে রাষ্ট্র পরিচালনার সময় সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন ও নারীশিক্ষার প্রসারসহ নানামুখী কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করেছিল বিএনপি। দেশে গণতন্ত্র সমুন্নত রাখা এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতের ধারাবাহিকতায় দলটি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে কাজ করে যাচ্ছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.