তিন ধাপে বাড়বে মূল বেতন, ভাতা মিলবে ২০২৮ থেকে
- Details
- by ২৪ ডেস্ক
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬ ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন কাঠামোয় বিদ্যমান ২০টি গ্রেড বহাল থাকছে। গ্রেডভেদে মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন করা হয়। বৈঠক শেষে তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন বেতন কাঠামোর বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
মন্ত্রিপরিষদ সচিব জানান, চলতি বছরের ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের সিদ্ধান্ত হলেও পুরো বেতন একবারে দেওয়া হবে না। সরকারের আর্থিক সক্ষমতা এবং মূল্যস্ফীতির ওপর সম্ভাব্য প্রভাব বিবেচনায় নিয়ে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে এটি বাস্তবায়ন করা হবে।
নতুন কাঠামোয় ১ থেকে ১১ নম্বর গ্রেডের মূল বেতন ১০০ শতাংশ বাড়ানো হয়েছে। অন্যদিকে ১২ থেকে ২০ নম্বর গ্রেডে বেতন বৃদ্ধির হার ১১৫ শতাংশ থেকে ১৪২ শতাংশের মধ্যে রাখা হয়েছে।
কম বেতনের কর্মচারীদের বিষয়টি অগ্রাধিকার দিয়ে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মীদের ক্ষেত্রে নতুন বেতন বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। চলতি বছরের ১ জুলাই থেকে ২০২৭ সালের মধ্যে মোট তিন ধাপে মূল বেতন কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তবে বিভিন্ন ধরনের ভাতা ধাপে ধাপে নয়, ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে একসঙ্গে কার্যকর হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।
নতুন বেতন কাঠামোর আওতায় পেনশনভোগীরাও সুবিধা পাবেন। তাঁদের নিট পেনশনও ধাপে ধাপে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য আলাদা বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য একটি পৃথক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেল অনুমোদন করা হবে। এটিও চলতি বছরের ১ জুলাই থেকে পর্যায়ক্রমে কার্যকর করার কথা রয়েছে।
সরকারের হিসাব অনুযায়ী, নতুন বেতন স্কেল বাস্তবায়িত হলে প্রায় ২৪ লাখ সামরিক ও বেসামরিক কর্মচারী সরাসরি এর সুবিধা পাবেন। এর পাশাপাশি প্রায় সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগীও নতুন কাঠামোর আওতায় আসবেন।
নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় হবে আনুমানিক ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা। এই অতিরিক্ত ব্যয়ের প্রয়োজনীয় অর্থ সংশ্লিষ্ট অর্থবছরগুলোর বাজেটে সংস্থান করা হয়েছে বলে জানিয়েছে সরকার।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.