আপনি পড়ছেন

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে-স্কেল অনুমোদন দেওয়া হলেও দেশের প্রায় পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী এই সুবিধার আওতায় আসছেন কি না, তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের অন্তর্ভুক্তি নিয়ে অনিশ্চয়তা
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের লোগো

সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি স্পষ্ট করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্তির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয় এবং এ বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানানো হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো অনুমোদন দেওয়া হয়। 'বেতন ও চাকরি কমিশন, ২০২৬' এবং এ-সংক্রান্ত সচিব কমিটির সুপারিশের আলোকেই নতুন এই বেতন স্কেল ও ভাতাদি নির্ধারণের প্রস্তাব অনুমোদিত হয়েছে। অনুমোদিত এই কাঠামো ১ জুলাই থেকে কার্যকর হবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন স্কেলের মূল বেতন ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে মোট তিন ধাপে বাস্তবায়ন করা হবে। আর বেতন-ভাতার অন্যান্য সুবিধা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে একযোগে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘোষিত কাঠামো অনুযায়ী, সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি গ্রেডের মধ্যে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন তুলনামূলক বেশি হারে বাড়ানো হয়েছে। এর মধ্যে প্রথম গ্রেডে নির্ধারিত মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে ২০তম গ্রেডে মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

দীর্ঘ ১২ বছর ধরে সরকারি কর্মচারীদের নতুন কোনো বেতন স্কেল ঘোষণা করা হয়নি উল্লেখ করে ব্রিফিংয়ে জানানো হয়, সাধারণভাবে প্রতি পাঁচ বছর পরপর বেতন স্কেল পরিবর্তনের নিয়ম থাকলেও তা হয়নি। দীর্ঘ সময় বেতন না বাড়ার কারণে জীবনযাত্রার ব্যয়ে যে প্রভাব পড়েছে, তা বিবেচনায় নিয়েই নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.