আপনি পড়ছেন

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্রের ভয় দেখিয়ে ৩৮ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি দেশীয় তৈরি রিভলবার উদ্ধার করা হয়েছে।

ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৩
প্রতীকী ছবি

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- তানভীর আবেদীন ওরফে জুই (৪১), মো. মজিবুর রহমান (৬০) এবং মো. জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকির (৬০)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, রবিবার (৩০ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে ধানমন্ডি ১২ নম্বর সড়কে ডিঙ্গী রেস্টুরেন্টের সামনে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, মো. খোরশেদ আলম (৫০) ৩৮ লাখ টাকা নিয়ে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় ৮ থেকে ১০ জনের একটি দল অস্ত্রের ভয় দেখিয়ে তার পথ আটকে দেয়। পরে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা।

ঘটনার সময় ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। একই সঙ্গে ধানমন্ডি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকারীদের ধাওয়া করে। এ সময় তানভীর আবেদীন ও মজিবুর রহমানকে আটক করা হয়।

আটকের পর তানভীরের শরীরে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি রিভলবার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজিবুর রহমানের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণখান এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে ছিনতাইকারী দলের আরেক সদস্য জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকিরকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সময় কয়েকটি মোটরসাইকেলে করে ছিনতাইকারীরা সেখানে এসেছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। ধাওয়া শুরু হলে তাদের একজন মোটরসাইকেল থেকে পড়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা সম্ভব হয়। ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানানো হয়েছিল।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, পুরো ঘটনায় ৮ থেকে ১০ জনের একটি চক্র জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ করে দলের অন্য সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে।

এ ছাড়া ছিনতাইয়ে ব্যবহৃত অন্যান্য অস্ত্র ও যানবাহন এবং লুট হওয়া টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করে জড়িত অন্যদের আইনের আওতায় আনার পাশাপাশি লুট হওয়া অর্থ ও ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.