আপনি পড়ছেন

রাজধানীর জাতীয় সংসদ ভবন, মানিক মিয়া এভিনিউ, ফার্মগেট ও এর আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সকাল থেকে শুরু হওয়া এই অচলাবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীরা। দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় অনেককে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা গেছে।

মানিক মিয়া এভিনিউ ও ফার্মগেটে যান চলাচল স্থবির
তীব্র যানজটে আটকে রয়েছে বহু যানবাহন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে শুরু করলে এই যানজটের সৃষ্টি হয়। মূল কর্মসূচির পরও দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একের পর এক মিছিল নিয়ে আসায় সংসদ ভবন সংলগ্ন সড়কগুলোতে যানবাহনের চাপ আরও বেড়ে যায়।

একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ফারজানা আহমেদ জানান, সকাল সাড়ে আটটার দিকে তিনি ধানমন্ডি থেকে ফার্মগেটের উদ্দেশ্যে রওনা হন। সাধারণত আধঘণ্টার মধ্যে পৌঁছালেও তীব্র যানজটের কারণে কর্মস্থলে পৌঁছাতে তার পৌনে দশটা বেজে যায়।

এদিকে যানজটের কারণ জানতে ও বিকল্প পথের খোঁজে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। ট্রাফিক অ্যালার্ট নামের একটি ফেসবুক গ্রুপে এক ব্যক্তি লিখেছেন, ‘ধানমন্ডি থেকে বিজয় সরণি যাওয়ার রাস্তাটি পুরোপুরি বন্ধ। আমি প্রায় ৪০ মিনিট ধরে একই জায়গায় আটকে আছি।’

আরেকজন লিখেছেন, ‘মানিক মিয়া এভিনিউতে কি কোনো সমস্যা হয়েছে? এক ঘণ্টা ধরে গাড়ি একটুও নড়ছে না। বহু মানুষকে বাস থেকে নেমে হেঁটে যেতে দেখেছি। কেউ জানলে দয়া করে কারণটি জানান।’

বেলা সাড়ে ১১টার দিকেও সংসদ ভবন এলাকার আশপাশের বিভিন্ন সড়কে যান চলাচল অত্যন্ত ধীরগতিতে চলতে থাকে। তবে রাজধানীর অন্যান্য অংশে যানবাহনের চাপ তুলনামূলক কম ছিল।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.