আপনি পড়ছেন

নেপাল-তিব্বত সীমান্তে জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ সুড়ঙ্গে আটকে থাকা ছয় শতাধিক শ্রমিককে জীবিত উদ্ধারে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহায়তায় সমন্বিত অভিযান চলছে। ভেতরে থাকা শ্রমিকদের শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে পাহাড়ের একটি অংশ বিস্ফোরণের মাধ্যমে অপসারণ করে সুড়ঙ্গে বাতাস প্রবেশের পথ তৈরি করা হয়েছে।

সুড়ঙ্গে আটকা শত শত শ্রমিক: চলছে উদ্ধার তৎপরতা
ছবি - সংগৃহীত

হিমবাহ ধসে সৃষ্ট আকস্মিক বন্যায় দেশটিতে মৃতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ৫৯২ জন বিদেশি নাগরিকসহ নিখোঁজ রয়েছেন প্রায় ৪ হাজার। প্রকল্প এলাকাগুলো থেকে এ পর্যন্ত ২৭৯ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।

উদ্ধারকাজে নেপাল ও চীনের সামরিক বাহিনীর পাশাপাশি ভারত, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞরা যুক্ত রয়েছেন। দূর থেকে অভিযানে সহায়তা করা অস্ট্রেলীয় প্রকৌশলী আর্নল্ড ডিক্স জানান, ধ্বংসস্তূপের কারণে সুড়ঙ্গগুলোর মুখ শনাক্ত করাই সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। তবে ভূগর্ভস্থ শক্ত কাঠামো শ্রমিকদের বন্যার প্রবল স্রোত থেকে নিরাপদ রাখলে তাদের এখনো জীবিত পাওয়ার সম্ভাবনা রয়েছে।

নিখোঁজ প্রকৌশলী অরুস ভান্ডারি ও মিলান খারেলসহ অন্যান্য কর্মীদের স্বজনরা এখনো সুড়ঙ্গের ভেতরে কৃত্রিম অক্সিজেন ব্যবস্থার ওপর ভরসা রাখছেন। এই দুর্যোগে নেপালের নির্মাণাধীন ও সচল অন্তত ১১টি জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এক বিবৃতিতে উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে হিমালয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে, যা আন্তর্জাতিক ফোরামে তুলে ধরা প্রয়োজন।

অন্যদিকে উদ্ধার হওয়া মরদেহের মধ্যে মাত্র ৪ শতাংশ শনাক্ত করা সম্ভব হয়েছে। ভাটির জেলা চিতওয়ানে ভেসে আসা প্রায় তিন শতাধিক গলিত মরদেহ ফ্রিজারের অভাবে ডিএনএ নমুনা সংগ্রহের পর বনভূমিতে অস্থায়ীভাবে দাফন করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক গণেশ আরিয়াল। এ ছাড়া তিব্বত সীমান্তে বন্যায় ১৬ জনের মৃত্যু ও ৫৪৬ জন নিখোঁজ হওয়ার তথ্য দিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.