ঝুঁকিতে ১০ লাখ কৃষি পরিবারের খাদ্য নিরাপত্তা
- Details
- by ২৪ ডেস্ক
অর্থনৈতিক সংকট ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের প্রায় ১০ লাখ কৃষি পরিবারের অন্তত ৫০ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতা এবং কৃষি সহায়তার ঝুঁকিতে পড়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) জরুরি পরিস্থিতি পর্যবেক্ষণ সংক্রান্ত চতুর্দশ পর্বের মূল্যায়ন প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

সংস্থাটির হিসাব অনুযায়ী, চলতি বছরের জুন থেকে নভেম্বর পর্যন্ত সময়ে এই বৃহৎ জনগোষ্ঠীর বেঁচে থাকা এবং উৎপাদনের জন্য সরাসরি সহায়তা প্রয়োজন। আট মাস আগের তুলনায় সহায়তা প্রয়োজন এমন পরিবারের সংখ্যা বেড়েছে প্রায় দুই লাখ। এর মধ্যে ক্ষুদ্র কৃষকরাই ক্ষতির মুখে পড়েছেন সবচেয়ে বেশি। বিভাগভিত্তিক পরিসংখ্যানে সিলেট, ময়মনসিংহ ও রংপুর অঞ্চলে সহায়তার সর্বোচ্চ চাহিদা তৈরি হয়েছে। বিশেষ করে নদী অববাহিকা, হাওর এবং আকস্মিক বন্যাপ্রবণ এলাকায় বর্ষা মৌসুমে এই ঝুঁকি আরও তীব্র রূপ নিয়েছে।
মূল্যায়ন প্রতিবেদন অনুসারে, খাদ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির মতো অর্থনৈতিক সংকটে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৮৪ শতাংশ পরিবার। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়া পরিবারের হার বেড়ে ১৬ শতাংশে পৌঁছেছে। অর্থনৈতিক চাপ সামাল দিতে গিয়ে প্রতি তিনটি পরিবারের দুটি পরিবার বাকিতে খাদ্য কিনতে বাধ্য হয়েছে এবং ৬৬ শতাংশ পরিবার স্বাস্থ্যসেবার ব্যয় কমিয়েছে। ফসল উৎপাদনের জন্য বীজ ও সার কেনার বাজেট কমিয়েছে প্রায় এক-তৃতীয়াংশ পরিবার। অন্যদিকে নগদ সহায়তার আবেদন করা পরিবারের হার আগের জরিপের ১৬ শতাংশ থেকে বেড়ে ৫৭ শতাংশে দাঁড়িয়েছে।
ফসলের উৎপাদন ও বিপণন প্রসঙ্গে প্রতিবেদনে উল্লেখ করা হয়, জমিতে অতিরিক্ত পানি জমে থাকা, ফসলের রোগ এবং সারের ঘাটতির কারণে প্রায় অর্ধেক উৎপাদনকারী নানা সমস্যার মুখে পড়েছে। উৎপাদিত ফসল বিক্রি করতে গিয়ে সমস্যায় পড়া পরিবারের হার ৯ শতাংশ থেকে বেড়ে ৩০ শতাংশ হয়েছে, যার মূল কারণ ছিল উপযুক্ত দাম না পাওয়া। পশুপালনকারী পরিবারগুলোর বড় অংশ পশুর রোগ এবং খাদ্যের বাড়তি খরচের সমস্যার কথা জানিয়েছে।
চলতি বছরের এপ্রিল ও মে মাসে ৬ হাজার ১৪৩টি পরিবারের টেলিফোন সাক্ষাৎকারের ভিত্তিতে এই প্রতিবেদন প্রস্তুত করেছে এফএও। সংস্থাটি আসন্ন আমন মৌসুমকে সামনে রেখে যথাসময়ে কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করার তাগিদ দিয়েছে। একই সাথে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর জন্য নগদ অর্থ প্রদান, গবাদিপশুর স্বাস্থ্যসেবা এবং টেকসই পানি ব্যবস্থাপনায় জরুরি উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.