আপনি পড়ছেন

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পেছনে কোনো রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এ ক্ষেত্রে মূল সূত্র হিসেবে কাজ করছে দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের ব্যবহৃত মুঠোফোন থেকে উদ্ধার হওয়া ডিজিটাল তথ্যপ্রমাণ।

জিয়া হত্যা: মোজাফফরের ফোনে আন্তর্জাতিক যোগাযোগের সূত্র
জিয়াউর রহমান

হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দায়িত্বে থাকা বিশেষ প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানান, মোজাফফরের ফোনে দেশি ও বিদেশি বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগের প্রমাণ মিলেছে। এতদিন পর কারা তার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন, তিনি কীভাবে দেশে প্রবেশ করলেন, কার আশ্রয়ে অবস্থান করছিলেন এবং কাদের ছত্রচ্ছায়ায় ব্যাংকিং লেনদেন সম্পন্ন করতেন—সবকিছুই এখন তদন্তের আওতায় রয়েছে। এর আগে রাজধানীর বনানী এলাকা থেকে মোজাফফরকে গ্রেপ্তার করা হয়।

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যাকাণ্ডের সময় মোজাফফর রাষ্ট্রপতির কাছাকাছি অবস্থান করছিলেন। ঘটনার পরপরই তিনি কক্ষটিতে নথিপত্র তল্লাশি এবং মরদেহ সরানোর কাজে যুক্ত ছিলেন। বিশেষ প্রসিকিউটরের বক্তব্য অনুযায়ী, ঘটনার সময় হামলাকারীরা রাষ্ট্রপতির একটি বিশেষ গোপন নথি বা ‘সিক্রেট পেপার’ খোঁজার চেষ্টা চালিয়েছিল। হত্যাকাণ্ডের পর সেই নির্দিষ্ট নথির প্রতি তাদের আগ্রহের কারণ অনুসন্ধানে জোর দেওয়া হচ্ছে।

তদন্তের অংশ হিসেবে চট্টগ্রাম সার্কিট হাউসসহ সংশ্লিষ্ট বিভিন্ন স্থান ইতিমধ্যে পরিদর্শন করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের পর মেজর জেনারেল মঞ্জুরকে পুলিশ হেফাজত থেকে সেনা হেফাজতে নেওয়ার নির্দেশ কে দিয়েছিলেন এবং কীভাবে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছিল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। তৎকালীন পরিস্থিতিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কে গুলি করেছিলেন এবং মঞ্জুর কীভাবে নিহত হয়েছিলেন—সেই অমীমাংসিত প্রশ্নগুলোর উত্তর খোঁজা হচ্ছে।

হত্যাকাণ্ডের নেপথ্য কারণ উদঘাটনে সে সময়কার জীবিত সেনা কর্মকর্তা, গোয়েন্দা প্রতিবেদন এবং আন্তর্জাতিক নথিপত্র সমন্বয় করে তদন্ত এগোচ্ছে বলে জানান প্রসিকিউটর। এ ছাড়া ঘটনায় লেফটেন্যান্ট মোসলেহ উদ্দিন, মেজর ফজলুল হক, ক্যাপ্টেন সালাউদ্দিন আহমেদ, সৈয়দ মো. মুনির এবং ক্যাপ্টেন মো. ইলিয়াসের ভূমিকাও যাচাই করা হচ্ছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.