ছাদভিত্তিক সৌরবিদ্যুতে বিশেষ প্রণোদনা ঘোষণা
- Details
- by ২৪ ডেস্ক
ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে বিশেষ আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। জাতীয় গ্রিডে সরবরাহ করা প্রতি ইউনিট বিদ্যুতের জন্য গ্রাহকদের ১০ টাকা ৫০ পয়সা হারে মূল্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১ সেপ্টেম্বর কার্যকর হওয়া এক প্রজ্ঞাপনে বিদ্যুৎ বিভাগ এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে। বর্তমান বাজারদর ও বিভিন্ন দরপত্রের মূল্য বিবেচনায় নিয়ে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ ব্যয় প্রতি ইউনিট ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ব্যয়ের সঙ্গে প্রণোদনা হিসেবে ২০ শতাংশ মুনাফা এবং ১১ দশমিক ২৫ শতাংশ প্রিমিয়াম যুক্ত করে বিদ্যুতের চূড়ান্ত মূল্য নির্ধারণ করা হয়। নির্ধারিত ব্যয়ের চেয়ে কম খরচে সৌরবিদ্যুৎ পরিকাঠামো নির্মাণ করা সম্ভব হলে সাশ্রয় হওয়া অর্থ গ্রাহকের বাড়তি লভ্যাংশ হিসেবে গণ্য হবে।
'নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫'-এর আওতায় এই সুবিধা দেওয়া হবে। ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে যারা এই প্রযুক্তি স্থাপন করে নিজস্ব চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎ গ্রিডে পাঠাবেন, তারা পরবর্তী তিন বছর অর্থাৎ ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ১০ টাকা ৫০ পয়সা হারে মূল্য পাবেন। তবে নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর স্থাপিত কোনো সৌরব্যবস্থার ক্ষেত্রে এই সুবিধা কার্যকর হবে না।
গ্রাহকের সরবরাহ করা বিদ্যুতের পরিমাণ ও প্রণোদনার আর্থিক হিসাব সংরক্ষণ করবে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো। এই অর্থ সরাসরি গ্রাহকের ব্যাংক হিসাব কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে, কোনো অবস্থাতেই নগদ লেনদেন করা যাবে না। পাশাপাশি ব্যবহৃত সোলার প্যানেল, ব্যাটারি, ইনভার্টার ও মিটারসহ সব সরঞ্জামকে বিএসটিআই এবং টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) কারিগরি মানদণ্ড অনুযায়ী হতে হবে।
গ্রাহকদের নীতিগত ও প্রযুক্তিগত সেবা নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগে ইতিমধ্যে একটি ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। এছাড়া মাঠপর্যায়ে সহায়তা দিতে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর সব জেলা ও উপজেলা কার্যালয় থেকেও এই সেবা দেওয়া হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.