আপনি পড়ছেন

বেসরকারি খাতের কর্মীদের জন্য সময়োপযোগী বেতনকাঠামো প্রণয়ন এবং ঘণ্টাভিত্তিক ন্যূনতম শ্রমমূল্য ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা বেসরকারি খাতের বিপুল জনগোষ্ঠীর জন্য বিজ্ঞানসম্মত ও বাস্তবসম্মত মজুরিকাঠামো নির্ধারণ করা জরুরি।

বেসরকারি কর্মীদের জন্য বাস্তবসম্মত বেতনকাঠামো চালুর দাবি
প্রতীকী ছবি

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানান জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো অনুমোদনের উদ্যোগ ইতিবাচক হলেও বেসরকারি খাতের কর্মীদের বিষয়টি এখনও উপেক্ষিত। বাজারে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া ও জীবনযাত্রার ব্যয় বাড়লেও বেসরকারি কর্মীদের আয়ে তার কোনো প্রতিফলন ঘটছে না।

এ পরিস্থিতি উত্তরণে জাতীয় বিপ্লবী পরিষদ সরকারের কাছে চার দফা দাবি তুলে ধরেছে:

১. জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে বেসরকারি খাতের বিভিন্ন উপখাতের জন্য বাস্তবসম্মত বেতনকাঠামো প্রণয়ন করা।

২. অনানুষ্ঠানিক ও খণ্ডকালীন শ্রমবাজারে শোষণ রোধে জাতীয়ভাবে আইনগত ভিত্তি সম্পন্ন ঘণ্টাভিত্তিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা।

৩. ঘোষিত বেতনকাঠামো ও মজুরি বাস্তবায়নে শ্রম মন্ত্রণালয়ের অধীনে স্বাধীন পর্যবেক্ষণ কাঠামো গঠন এবং নিয়ম লঙ্ঘনে শাস্তিমূলক ব্যবস্থা রাখা।

৪. সরকারি ব্যবস্থার মতো প্রতি দুই থেকে তিন বছর পরপর মূল্যস্ফীতি ও বাজারদরের সঙ্গে মিলিয়ে বেসরকারি বেতনকাঠামো পুনর্মূল্যায়নের স্থায়ী প্রাতিষ্ঠানিক ব্যবস্থা চালু করা।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যুক্তিসঙ্গত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়নে পদক্ষেপ না নেওয়া হলে শ্রমজীবী মানুষদের স্বার্থে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পন্থায় ধারাবাহিক কর্মসূচি দেওয়া হবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.