আপনি পড়ছেন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বিদেশি নাগরিকত্ব, বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য এবং তাদের মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের সাংবিধানিক বৈধতা যাচাইয়ের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাই চেয়ে আইনি নোটিশ
ড. খলিলুর রহমান ও হুমায়ুন কবির

সুপ্রিম কোর্টের আইনজীবী আসলাম মিয়া মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ নোটিশ পাঠিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

নোটিশটি প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে পাঠানো হয়েছে।

আইনি নোটিশে বাংলাদেশের সংবিধানের ৫৬, ৬৬ ও ১৪৮ অনুচ্ছেদ এবং তৃতীয় তফসিলের বিধান অনুসারে দুই মন্ত্রীর নাগরিকত্ব, বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য, সংসদ সদস্য হওয়ার যোগ্যতা এবং মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের বিষয়গুলো যাচাই করার অনুরোধ জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে নাগরিকত্ব ও অন্যান্য সাংবিধানিক যোগ্যতা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ বা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকারের বিষয়টি সংসদ সদস্য হওয়ার যোগ্যতার সঙ্গে সম্পর্কিত হতে পারে।

এই কারণে দুই মন্ত্রীর নাগরিকত্বের ইতিহাস, তারা কখনো বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেছিলেন কি না, বিদেশি পাসপোর্ট ধারণ বা ব্যবহার করেছেন কি না এবং কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্যের ঘোষণা বা শপথ দিয়েছেন কি না—এসব তথ্য সরকারি নথির মাধ্যমে যাচাই করার দাবি জানানো হয়েছে।

নোটিশে বিদেশি নাগরিকত্ব গ্রহণের পর তা পরবর্তীতে ত্যাগ করা হয়ে থাকলে, সেটির সময়কাল ও সংশ্লিষ্ট আইনগত অবস্থানও পরীক্ষা করার কথা বলা হয়েছে।

মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের আগে সাংবিধানিক শপথের বিষয়টিও নোটিশে তুলে ধরা হয়েছে। সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ ও তৃতীয় তফসিলে নির্ধারিত শপথ অনুযায়ী, দায়িত্ব গ্রহণকারী ব্যক্তিকে বাংলাদেশের প্রতি বিশ্বাস ও আনুগত্য এবং সংবিধান সংরক্ষণ, রক্ষা ও প্রতিরক্ষার অঙ্গীকার করতে হয়।

নোটিশে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের নাগরিকত্ব ও বিদেশি পাসপোর্টসংক্রান্ত তথ্য যাচাইয়ের পাশাপাশি তার অতীতে কোনো বিদেশি নাগরিকত্ব বা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্যের ঘোষণা ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি করা হয়েছে।

একইভাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বর্তমান ও অতীত নাগরিকত্ব, বিদেশি পাসপোর্ট এবং বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্যসংক্রান্ত কোনো তথ্য রয়েছে কি না, তা যাচাইয়ের অনুরোধ জানানো হয়েছে।

আইনি নোটিশে দুই মন্ত্রীর নাগরিকত্ব, পাসপোর্ট, অভিবাসন, জাতীয়তা এবং নাগরিকত্ব গ্রহণ ও ত্যাগসংক্রান্ত সরকারি নথি সংগ্রহ করে পরীক্ষা করার আহ্বান জানানো হয়েছে।

এসব তথ্য যাচাইয়ের পর তাঁদের নিয়োগ ও দায়িত্ব পালন সংবিধানের সংশ্লিষ্ট বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, যাচাইয়ে কোনো সাংবিধানিক অযোগ্যতা বা আইনগত অসঙ্গতি পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আর কোনো অসঙ্গতি না পাওয়া গেলে দুই মন্ত্রীর নিয়োগ ও দায়িত্ব পালনের সাংবিধানিক ভিত্তি স্পষ্ট করার আহ্বান জানানো হয়েছে।

আইনজীবী আসলাম মিয়া নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনসম্মত ও বাস্তবসম্মত জবাব দেওয়ার অনুরোধ জানিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে বিষয়টির নিষ্পত্তি না হলে উপযুক্ত সাংবিধানিক বা বিচারিক ফোরামে যাওয়ার কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।

তবে নোটিশে স্পষ্ট করা হয়েছে, এটি কোনো আদালতের রায় বা চূড়ান্ত সিদ্ধান্ত নয়। দুই মন্ত্রীর নাগরিকত্ব, বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ও সাংবিধানিক যোগ্যতা নিয়ে উত্থাপিত প্রশ্নগুলো সরকারি পর্যায়ে আনুষ্ঠানিকভাবে যাচাই করার দাবিতেই নোটিশটি দেওয়া হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.