ভরিতে ৪৩৭৪ টাকা কমলো সোনার দাম
- Details
- by ২৪ ডেস্ক
স্থানীয় বাজারে তেজাবী সোনার দরপতনের কারণে দেশের বাজারে মূল্যবান এই ধাতুর দাম ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে ক্রেতাদের ভ্যাটসহ গুনতে হবে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল ১০টা থেকে সারাদেশে নতুন এই দর কার্যকর হয়েছে।
নতুন মূল্যতালিকা পর্যালোচনা করে দেখা যায়, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ১৯৯ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে নতুন দাম ধরা হয়েছে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।
এর আগে গত ২৯ আগস্ট ভালো মানের সোনার দাম ভরিতে ৭ হাজার ১১৫ টাকা এবং ৩১ আগস্ট আরও ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছিল। সব মিলিয়ে সাম্প্রতিক তিন দফায় প্রতি ভরি সোনার দর কমলো ১৫ হাজার ৮৬৩ টাকা। তার আগে ২০, ২২ ও ২৫ আগস্ট—এই তিন দফায় ভরিতে দাম বাড়ানো হয়েছিল ১০ হাজার ৯৬৪ টাকা।
সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার দরও। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৫ হাজার ১৬ টাকা করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপায় ১৭৫ টাকা কমিয়ে ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেটে ১৯৩ টাকা কমিয়ে ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৩ হাজার ৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.