আপনি পড়ছেন

হিমালয় অঞ্চলের হিমবাহ দ্রুত গলে যাওয়ায় নদী তীরবর্তী বিস্তীর্ণ জনপদ স্থায়ীভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি লাখ লাখ মানুষের জীবন চরম ঝুঁকির মুখে পড়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়তে থাকা এই ঝুঁকি সামাল দেওয়ার মতো প্রযুক্তিগত সক্ষমতা এখনো তৈরি হয়নি বলে সতর্ক করেছে জাতিসংঘ।

জাতিসংঘ: হিমালয়ে হিমবাহ গলে বন্যার ঝুঁকি, বাসস্থান হারাবে কয়েক লাখ মানুষ
নেপালে বন্যার পর ত্রিশুল নদীর চিত্র। ছবি- রয়টার্স

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক কান্নি উইগনারাজা জানান, হিমবাহ-হ্রদগুলোর অতিরিক্ত পানি নদী ব্যবস্থা দিয়ে নিচের দিকে প্রবাহিত হওয়ায় নদীর তীরবর্তী এলাকাগুলোতে ক্ষয়ক্ষতি ঠেকানো প্রায় অসম্ভব হয়ে পড়ছে।

উইগনারাজা বলেন, ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা কয়েক মিলিয়নে পৌঁছেছে। জুন মাসে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ও সহযোগী সংস্থাগুলোর সংকলন করা হালনাগাদ তথ্যের কথা উল্লেখ করেন তিনি।

উইগনারাজা বলেন,  এ অঞ্চলের পাহাড়গুলোও তুলনামূলকভাবে নবীন। ফলে ভূ-অভ্যন্তরীণ পরিবর্তনের কারণে এগুলোতে নড়াচড়া বা ভূতাত্ত্বিক পরিবর্তনের প্রবণতা বেশি, যা হিমবাহ অথবা হ্রদের প্রাকৃতিক বাঁধ ধসে পড়ার কারণ হতে পারে।

লাংটাং লিরুং পর্বতশৃঙ্গের কাছে হিমবাহের অংশ ধসে ত্রিশূলী নদীতে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় নেপালে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। কাদা ও বরফের এই প্রবল জলোচ্ছ্বাসে দেশটিতে সচল বিদ্যুৎকেন্দ্রগুলোর পাশাপাশি নির্মাণাধীন ১৫টি বড় জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত ও অচল হয়ে পড়ে। পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, বিদ্যমান কোনো প্রতিরক্ষামূলক অবকাঠামো দিয়েই এই বিপর্যয় আটকানো সম্ভব ছিল না।

হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে নেপাল, চীন ও ভারত জুড়ে ২০২০ সালের গবেষণায় ৪৭টি বিপজ্জনক হিমবাহ-হ্রদ শনাক্ত হলেও বর্তমানে এর সংখ্যা আরও বেড়েছে। নবীন পর্বতশ্রেণী হওয়ায় ভূ-অভ্যন্তরীণ নড়াচড়া এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে পাহাড়ের শিলা আলগা হয়ে প্রাকৃতিক বাঁধগুলো ভেঙে পড়ছে। বিশেষ করে নেপাল পানি সরবরাহ ও অর্থনৈতিক ক্ষেত্রে হিমবাহের ওপর অতিরিক্ত নির্ভরশীল হওয়ায় এবং সাধারণ মানুষের উঁচু এলাকায় স্থানান্তরের সামর্থ্য না থাকায় অঞ্চলটি স্থায়ী মানবিক বিপর্যয়ের মুখোমুখি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.