আপনি পড়ছেন

ইউরোপজুড়ে রাশিয়ার হাইব্রিড আক্রমণগুলো রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসবাদের স্পষ্ট লক্ষণ বহন করছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস। বুধবার আয়ারল্যান্ডে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের এক অনানুষ্ঠানিক বৈঠকের আগে তিনি এ কথা বলেন। একই সঙ্গে মস্কোর বিরুদ্ধে নতুন করে আরও পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে জোটটি।

ইইউ: রুশ হামলা ‘রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসবাদের’ শামিল
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস

কাজা কালাস উল্লেখ করেন, সাম্প্রতিক এসব হামলার ঘটনায় ইইউ-এর বেশ কয়েকটি সদস্য রাষ্ট্র রাশিয়ার রাষ্ট্রদূতদের তলব করেছে। তিনি জানান, রাশিয়ার সামরিক-শিল্প খাতকে লক্ষ্য করে ইতোমধ্যে ১ হাজার ৬০০টি নিষেধাজ্ঞা বা তালিকা প্রস্তুতের প্রক্রিয়া চলছে এবং এর সঙ্গে আরও নাম যুক্ত হতে পারে। তবে এই অনানুষ্ঠানিক বৈঠক থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট করেন।

আগস্টে জার্মানির লাইপজিগ বিমানবন্দরে সন্দেহভাজন ড্রোন হামলার ঘটনা উল্লেখ করে কালাস বলেন, ‘বার্লিনের প্রতিক্রিয়া একটি অত্যন্ত শক্তিশালী বার্তা দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি আমাদের এমন ঐক্যবদ্ধ প্রতিক্রিয়াই নেওয়া প্রয়োজন।’ মস্কোর প্রতি যেসব দেশ এতদিন নমনীয় অবস্থান দেখিয়েছে, তাদের জন্য এই হামলাগুলো একটি সতর্কবার্তা হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়ার তীব্র হামলার প্রেক্ষিতে দেশটির ওপর চাপ বৃদ্ধির পদক্ষেপ সমন্বয় করতে এই আলোচনার একটি অংশে ইউক্রেনও যোগ দেবে। এছাড়া পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতায় ইইউ-এর পররাষ্ট্রনীতিকে আরও কার্যকর ও দ্রুত বাস্তবায়নযোগ্য করার বিষয়ে বৈঠকে আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রীরা।

বৈঠকের আলোচ্যসূচিতে সমুদ্রের তলদেশের ড্রোন ব্যবহারের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা এবং ইউক্রেনের প্রযুক্তিগত উদ্ভাবনের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালী ও লোহিত সাগরে নৌচলাচলের স্বাধীনতা, সৌদি নেতৃত্বাধীন বহুজাতিক উদ্যোগের সঙ্গে সম্ভাব্য সহযোগিতা এবং অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতি নিয়েও আলোচনা করার কথা রয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.