জার্মানির কোলনে বিদ্যুৎ গ্রিডে অন্তর্ঘাতমূলক হামলা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
জার্মানির কোলন শহরের কাছে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে পরিকল্পিত নাশকতা চালানো হয়েছে। পুলিশ ধারণা করছে, এটি কোনো প্রযুক্তিগত ত্রুটি নয় বরং উদ্দেশ্যপ্রণোদিত অপরাধমূলক কর্মকাণ্ড। বুধবার জার্মান বার্তা সংস্থাকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় রাইন-এরফ্ট জেলার বার্গহাইম এলাকার ওই উপকেন্দ্রে ত্রুটির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে একটি শর্ট সার্কিটের কারণে কয়েকটি বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হলেও সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়নি। পুরো ঘটনার কারণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে জোর তদন্ত চলছে।
বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান আমপ্রিওন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানায়, রিনেল্যান্ডের রমার্সকির্খেন বিদ্যুৎ উপকেন্দ্রের কাছে সংঘটিত ঘটনায় বিদ্যুৎকেন্দ্রের ফিডারের কার্যক্রমে বিঘ্ন ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ ও গ্রিডের স্থিতিশীলতা স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে।
এর মাত্র এক দিন আগে মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য ব্রান্ডেনবার্গের একটি প্রধান বিদ্যুৎকেন্দ্রেও একই ধরনের নাশকতার ঘটনা ঘটে। ব্রান্ডেনবার্গের স্বরাষ্ট্রমন্ত্রী ইয়ান রেডমান জানান, ইয়েনশভাল্ডে বিদ্যুৎকেন্দ্রের কাছে একটি উচ্চ-ভোল্টেজ লাইনে শর্ট সার্কিট ঘটাতে বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র সদৃশ প্রজেক্টাইল ডিভাইস ব্যবহার করা হয়েছিল। এ ঘটনায় বিদ্যুৎ সঞ্চালন সাময়িক ক্ষতিগ্রস্ত হলেও পরবর্তীতে দ্রুত তা মেরামত করা হয়।
বিদ্যুৎ গ্রিডে এসব নাশকতার খবরের মধ্যেই বুধবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর আউগসবুর্গের একটি ট্রেন স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন সামান্য আহত হয়েছেন। বিস্ফোরণের পর স্টেশন ভবন ও রেললাইন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। বাভারিয়া রাজ্য অপরাধ তদন্ত পুলিশের বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.