আপনি পড়ছেন

দেশের জ্বালানি চাহিদা পূরণে আরও চার কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এসব এলএনজি প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) ২৩ দশমিক ৯৮ থেকে ২৮ দশমিক ০৩ ডলার দরে কেনা হবে।

জ্বালানি চাহিদা মেটাতে আরও ৪ কার্গো এলএনজি কিনবে সরকার
এলএনজি কার্গো

বুধবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবগুলো অনুমোদনের সুপারিশ করা হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ চার কার্গো এলএনজি কেনার প্রস্তাব বৈঠকে উপস্থাপন করে। এর মধ্যে তিন কার্গো ২০২৫ সালের সরকারি ক্রয় বিধিমালার (পিপিআর) ১০৫(৩)(ক) বিধি অনুসারে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় কেনা হবে। অন্য কার্গোটি সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির আওতায় সৌদি আরবের আরামকোর ট্রেডিং শাখা থেকে সংগ্রহ করা হবে।

আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে কেনার প্রথম কার্গোটি ৪৯তম এলএনজি কার্গো। আগামী ২৫ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে সরবরাহের জন্য আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে প্রতি এমএমবিটিইউ ২৭ দশমিক ৫৪ ডলার দরে এটি কেনা হবে।

৫০তম কার্গোটি ১ থেকে ২ অক্টোবরের মধ্যে সরবরাহ করবে বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেড। এ কার্গোর দাম নির্ধারণ করা হয়েছে প্রতি এমএমবিটিইউ ২৮ দশমিক ০৩ ডলার।

এ ছাড়া ৫১তম কার্গোটি আগামী ৫ থেকে ৬ অক্টোবরের মধ্যে সরবরাহ করবে সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া পিটিই লিমিটেড। এ ক্ষেত্রে প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য পড়বে ২৬ দশমিক ৬৬৮৮ ডলার। বৈঠকে এসব তিন কার্গো কেনার প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়।

অন্যদিকে, জিটুজি ব্যবস্থার আওতায় আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে আরও এক কার্গো এলএনজি কেনার প্রস্তাবেও অনুমোদনের সুপারিশ করা হয়েছে। এ কার্গোর জন্য প্রতি এমএমবিটিইউ ২৩ দশমিক ৯৮ ডলার ব্যয় হবে।

পেট্রোবাংলা ও আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেডের মধ্যে স্বাক্ষরিত স্বল্পমেয়াদি এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তির (এলএনজি এসপিএ) ৭.২(খ) ধারার আওতায় অতিরিক্ত এই কার্গো কেনা হবে। আগামী ১০ সেপ্টেম্বর এটি সরবরাহের কথা রয়েছে।

দেশে প্রাকৃতিক গ্যাসের অভ্যন্তরীণ উৎপাদন চাহিদার তুলনায় কম থাকায় ঘাটতি পূরণে আমদানি করা এলএনজির ওপর নির্ভরতা বাড়ছে। বিদ্যুৎকেন্দ্র, শিল্পকারখানা ও অন্যান্য গ্রাহকের গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতেও এলএনজি আমদানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.