আপনি পড়ছেন

দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশের সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে একাধিক বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। হরমুজ প্রণালীর নিকটবর্তী এই এলাকায় পরিচালিত হামলায় এক শিশুসহ অন্তত চারজন নিহত এবং ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। বুধবার হরমুজগান গভর্নরের কার্যালয় হতাহতের এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানে বিয়েবাড়িতে মার্কিন হামলায় প্রাণহানির নেপথ্যে কী?
ইরানের কুহেস্তাক শহরে বিয়ের অনুষ্ঠানস্থলে মার্কিন বিমান হামলার পর ভবনের ধ্বংসস্তূপ

নিহত চারজনের পরিচয় প্রকাশ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। তারা হলেন চার বছর বয়সী আমির আলি কারিমি, ১৬ বছর বয়সী মোহাম্মদ মালাহি, ৪৩ বছর বয়সী কুলসুম মালাহি এবং ৪৩ বছর বয়সী জারখাতুন তাহেরি। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র টিম হকিন্স জানান, তারা ইরানি গণমাধ্যমে প্রকাশিত বেসামরিক নাগরিক হতাহতের খবরের বিষয়ে অবগত আছেন। তবে তিনি দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী কখনো বেসামরিক নাগরিকদের নিশানা করে না।

ঘটনাস্থলের ভিডিও, প্রত্যক্ষদর্শীদের বিবরণ ও আনুষ্ঠানিক প্রতিবেদন থেকে দেখা যায়, কুহেস্তাক শহরে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। উপকূলে থাকা একটি টেলিযোগাযোগ টাওয়ার সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। সামরিক বিশেষজ্ঞদের ধারণা, হামলায় বোয়িং নির্মিত এজিএম-৮৪কে স্ল্যাম-ইআর ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়ে থাকতে পারে।

বুধবার সকালের ভিডিও ফুটেজে দেখা যায়, বিয়ের অনুষ্ঠান চলাকালীন ভবনটির ছাদে সরাসরি একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ছাদ ভেদ করে ঘরের মেঝেতে প্রায় দেড় মিটার গভীর গর্ত তৈরি হয়। ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায় নারী ও শিশুদের জুতা এবং ধ্বংসস্তূপ। ভবনের মালিক আলি মালাহি জানান, সেখানে উপস্থিত সবাই সাধারণ বেসামরিক নাগরিক ছিলেন।

হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর কার্যালয়ে চিঠি পাঠিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘বোমা হামলার চেয়েও বিপজ্জনক হলো একে স্বাভাবিক বিষয় বানিয়ে ফেলা; আর নীরবতার চেয়েও ক্ষতিকর হলো সেই নীরবতাকে বৈধতায় রূপ দেওয়া।’

যুদ্ধের শুরু থেকেই দেশটিতে বেসামরিক স্থাপনায় বারবার হামলা চালানো হচ্ছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ১৫৬ জন এবং লামের্দ শহরের একটি ক্রীড়া মিলনায়তনে হামলায় ২১ জন নিহত হন। ছয় মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে গুরুত্বপূর্ণ অবকাঠামোর ব্যাপক ক্ষতি ছাড়াও সাড়ে তিন হাজারেরও বেশি ইরানি নিহত হয়েছেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.