আপনি পড়ছেন

ভ্যাট আদায় প্রায় ২০ শতাংশ কমে যাওয়ায় তিন মাস পর পর ভ্যাট রিটার্ন দাখিল ও অর্থ পরিশোধের নতুন পদ্ধতি বাতিল করে পুনরায় আগের মাসিক নিয়মে ফেরার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দিয়ে অর্থ মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে সংস্থাটির ভ্যাট নীতি শাখা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়নের আগে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবে সরকার। আজ বৃহস্পতিবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ভ্যাট আদায় কমায় মাসিক রিটার্নে ফিরছে এনবিআর
ছবি- সংগৃহীত

অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন এনবিআর সদস্য সৈয়দ মুশফিকুর রহমান। চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই ও আগস্টের সাময়িক হিসাবে দেখা যায়, পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব কমেছে। এনবিআরের পরিসংখ্যানে দেখা যায়, জুলাইয়ে ভ্যাট আদায় দাঁড়িয়েছে ৯ হাজার ৩০১ কোটি টাকায়, যা আগের বছরের একই সময়ে ছিল ১১ হাজার ৫৪৭ কোটি টাকা। একইভাবে আগস্টের সাময়িক হিসাবে আদায় হয়েছে ৮ হাজার ৩৬২ কোটি টাকা, যেখানে আগের বছর আদায় ছিল ১১ হাজার ৮১ কোটি টাকা। এছাড়া গত জুনে ৩ লাখ ২৮ হাজার রিটার্ন দাখিল হলেও জুলাইয়ে তা ৩ লাখ ৬ হাজারে নেমে আসে।

এনবিআর কর্মকর্তারা জানান, সেপ্টেম্বর প্রান্তিক শেষ হওয়ার পরেই বোঝা যাবে ত্রৈমাসিক পদ্ধতির কারণে রাজস্ব আহরণে প্রকৃত প্রভাব কতটা পড়েছে। নাম প্রকাশ না করার শর্তে রাজস্ব বোর্ডের এক কর্মকর্তা জানান, জনগণের করের অর্থ দীর্ঘদিন ব্যবসায়ীদের কাছে রাখা সমীচীন নয়, কারণ সরকারকে নিয়মিত ঋণের সুদ পরিশোধ করতে হয়। সংকট নিরসনে রিটার্ন দাখিলের মেয়াদ তিন মাস রেখে প্রতি মাসে কেবল ভ্যাট পরিশোধের বাধ্যবাধকতা চালুর একটি বিকল্প প্রস্তাবও রয়েছে।

এদিকে মাসিক ব্যবস্থার পুনর্বহালের উদ্যোগের বিরোধিতা করছেন ব্যবসায়ীরা। নেসলে বাংলাদেশ লিমিটেডের সাবেক পরিচালক দেবব্রত রায় চৌধুরী জানান, আয়কর রিটার্ন বছরে একবার দিতে হলেও ভ্যাট রিটার্ন প্রতি মাসে দেওয়া এসএমই খাতের জন্য জটিলতা বাড়ায়। তিন মাস পর পর সুযোগ দেওয়ার ব্যবস্থাটি কার্যকর ছিল উল্লেখ করে তিনি বলেন, সরকার মাসিক ব্যবস্থায় ফিরলে তা ব্যবসা সহজীকরণের উদ্যোগের সঙ্গে সাংঘর্ষিক হবে। তাছাড়া প্রতি মাসে অর্থ পরিশোধ করতে হলেও নিয়মিত হিসাব করতে হবে, যা একই ধরনের জটিলতা তৈরি করবে।

বর্তমানে দেশে বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) নিবন্ধিত ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যা ৮ লাখের বেশি। এর মধ্যে প্রতি মাসে প্রায় ৫ লাখ রিটার্ন জমা পড়লেও তার একটি বড় অংশ শূন্য বা ‘জিরো রিটার্ন’। পুরান ঢাকার ইস্পাত ব্যবসায়ী আমির হোসেন নুরানি বলেন, প্রতি মাসে রিটার্ন দেওয়ার বাধ্যবাধকতা থাকলে আলাদা জনবল রাখতে হয়, যা ছোট উদ্যোক্তাদের খরচ বাড়ায়। এছাড়া মাঠপর্যায়ে ত্রৈমাসিক সুবিধার সুযোগ না দিয়ে আগেই অর্থ পরিশোধের তাগিদ দেওয়ার অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.