হাইকোর্ট: নিলামে কেনা স্থাবর সম্পত্তিতে ভ্যাট অবৈধ
- Details
- by ২৪ ডেস্ক
অর্থঋণ আদালতের মাধ্যমে নিলামে কেনা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপের আদেশ অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করেছেন হাইকোর্ট। এই রায়ের ফলে বিচারিক নিলামে জমি বা স্থাপনা ক্রেতাদের নিলামমূল্যের ওপর অতিরিক্ত ভ্যাট পরিশোধের বাধ্যবাধকতা বাতিল হলো।

বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত জারি করা রুল চূড়ান্ত ঘোষণা করে রায় দেন। রায়ে আদালত পর্যবেক্ষণ দেন, সংসদ আইন দ্বারা কোনো সম্পত্তির বিক্রয় বা হস্তান্তরকে ভ্যাট অব্যাহতি দিলে অধস্তন বা অর্পিত কোনো এসআরও জারি করে সেই সম্পত্তির ওপর নতুন করদায় চাপানো যায় না। একই সঙ্গে বিতর্কিত এসআরও-তে স্থাবর সম্পত্তির ক্রেতাকে ‘পণ্যের নিলাম ক্রেতা’ হিসেবে অন্তর্ভুক্ত করার অংশটিও আইনগত কার্যকারিতাহীন ঘোষণা করা হয়।
মামলার নথি অনুযায়ী, একটি ঋণগ্রহীতা প্রতিষ্ঠান কার্যকরী মূলধন ঋণ পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যাংক ঢাকার অর্থঋণ আদালতে মামলা করে। পরবর্তীতে অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর ৩৩(১) ধারার অধীনে বন্ধকী সম্পত্তি নিলামে তোলা হলে রিট আবেদনকারীরা সর্বোচ্চ দরদাতা হিসেবে ২৪ কোটি টাকায় সম্পত্তিটি কেনেন। সম্পূর্ণ মূল্য ও পাউন্ডেজ ফি পরিশোধের পর অর্থঋণ আদালত নিলামমূল্যের ওপর অতিরিক্ত ১৫ শতাংশ ভ্যাট এবং স্ট্যাম্প শুল্ক জমার নির্দেশ দেয়।
নিলাম ক্রেতা ও ডিক্রিদার ব্যাংক উভয়েই ওই নির্দেশ চ্যালেঞ্জ করলে অর্থঋণ আদালত ব্যাংককে অব্যাহতি দিলেও ক্রেতাদের আবেদন খারিজ করে ভ্যাট পরিশোধের নির্দেশ বহাল রাখে। এ আদেশের বিরুদ্ধে নিলাম ক্রেতারা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। এর আগে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারির পাশাপাশি ভ্যাট আদায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন।
আদালতে নিলাম ক্রেতাদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন, মুস্তাফিজুর রহমান খান এবং আইনজীবী সাকিব মাহবুব ও সাজিদ হাসান। জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.