নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ১২৫২, নিখোঁজ চার সহস্রাধিক
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৫২ জনে দাঁড়িয়েছে। এ দুর্যোগে এখনো অন্তত ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) সংকলিত পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে চিতওয়ান জেলায়, যেখান থেকে ৩৫৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া নওয়ালপরাসী পূর্বে ২১৮, নওয়ালপরাসী পশ্চিমে ২০৮ এবং নুওয়াকোটে ১৭৭ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। যেখানে দুর্যোগের সূচনা হয়েছিল, সেই রসুয়ায় ১২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাশাপাশি গোর্খা, ধাদিং ও তানাহুন জেলা থেকেও মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত উদ্ধার হওয়া ১ হাজার ২৫২টি মরদেহের মধ্যে মাত্র ৯৫ জনের পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হয়েছে।
যোগাযোগ বিচ্ছিন্ন থাকা ব্যক্তিদের মধ্যে বিদেশি নাগরিক, জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মী, নিরাপত্তা বাহিনীর সদস্য ও সরকারি কর্মচারীরা রয়েছেন। শুধু জলবিদ্যুৎ খাতেরই প্রায় ৯০০ কর্মী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে তথ্য যাচাই এবং মাঠপর্যায় থেকে আরও প্রতিবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে নিখোঁজের এই সংখ্যা পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে দুর্গত এলাকায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ তৎপরতায় ২১ হাজারের বেশি নিরাপত্তা সদস্য মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত ১১ হাজার ৯১৩ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। নেপালি সেনাবাহিনী ৭১৫টি হেলিকপ্টার ফ্লাইটের মাধ্যমে ২৭৩ জন বিদেশি নাগরিকসহ মোট ৪ হাজার ৩৬৪ জনকে আকাশপথে সরিয়ে নিয়েছে। পাশাপাশি বেসরকারি হেলিকপ্টারগুলো আরও ১২৯টি জরুরি ফ্লাইট পরিচালনা করেছে।
নেপালি সেনাবাহিনী ও সশস্ত্র পুলিশ বাহিনীর মেডিকেল টিম এবং বিভিন্ন হাসপাতাল থেকে পাঁচ হাজারের বেশি আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। নুওয়াকোট, ধাদিং, রসুয়া ও কাঠমান্ডুর অস্থায়ী আশ্রয়কেন্দ্রে প্রায় ৩ হাজার ৯৫০ জন বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন। ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতুর কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া জনপদগুলোতে সড়কপথের পাশাপাশি হেলিকপ্টারে ত্রাণ পাঠানো হচ্ছে। দুর্যোগ কবলিত এলাকায় টেলিযোগাযোগ ব্যবস্থাও স্বাভাবিক করা হচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.