ফিলিস্তিনিদের ওপর সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপের তাগিদ জাতিসংঘের
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
অধিকৃত পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি বেসামরিক নাগরিক হত্যার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে সেখানে দখলদারদের ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি গাজায় অবনতিশীল মানবিক সংকটের চিত্র তুলে ধরেছে সংস্থাটি। বৃহস্পতিবার এই নিন্দা ও উদ্বেগের কথা জানানো হয়।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, আল-মুগাইয়ার গ্রামে ১৯ বছর বয়সী ওমর আল-নাসান এবং ১৬ বছর বয়সী খলিল শেহাদাকে হত্যা করার ঘটনা অত্যন্ত হতাশাজনক ও মর্মান্তিক। তিনি বলেন, ‘আমরা সাধারণ মানুষ ও ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই।’
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্টিফেন দুজারিক বলেন, ‘ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মাধ্যমে অব্যাহত সহিংসতার বিষয়ে আমরা চরম উদ্বেগ প্রকাশ করছি। তারা যেন ফিলিস্তিনি বেসামরিক নাগরিক, তাদের সম্পত্তি এবং তাদের জীবনযাত্রার ওপর নির্বিচারে আক্রমণ চালানোর অবাধ সুযোগ পাচ্ছে।’
সহিংসতা রোধ এবং এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করতে ইসরায়েলি কর্তৃপক্ষকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে বলে উল্লেখ করেন তিনি। দুজারিক বলেন, ‘এই সহিংসতার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করে নিজেদের বাধ্যবাধকতা পূরণ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া ইসরায়েলি কর্তৃপক্ষের দায়িত্ব।’
গাজা পরিস্থিতির বিষয়ে দুজারিক জানান, জাতিসংঘের দলগুলো কেরেম শালম বা আবু সালেম ক্রসিং থেকে প্রাপ্তবয়স্কদের ডায়াপার, স্কুলব্যাগ এবং শিশু ও অল্পবয়সীদের খাদ্যসামগ্রীসহ শত শত প্যালেট মানবিক ত্রাণ সংগ্রহ করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে জাতিসংঘ এবং তাদের সহযোগীরা গাজা থেকে ছয় হাজারের বেশি শিশুসহ মোট ১৩ হাজারের বেশি রোগীকে চিকিৎসার জন্য সরিয়ে নিতে সহায়তা করেছে। তবে সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, এখনও হাজার হাজার রোগীর জরুরি বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন, যা বর্তমানে গাজায় সম্ভব নয়।
দুজারিক জানান, পূর্ব জেরুজালেমের হাসপাতালগুলোতে যাওয়ার সুযোগসহ পশ্চিম তীরে রোগী পাঠানোর পথ অবিলম্বে পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই সঙ্গে বর্তমানে গাজায় প্রবেশে বাধাগ্রস্ত অ্যাম্বুলেন্স এবং চিকিৎসাসামগ্রী প্রবেশের অনুমতি দেওয়ার দাবি জানানো হয়েছে।
তিনি আরও জানান, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান কর্মকর্তা মুহান্নাদ হাদি তিন দিনের গাজা সফরকালে জানিয়েছেন যে, সেখানে বর্ষাকাল এবং শীতের প্রস্তুতি গ্রহণ করা তাদের কাছে এখনও সর্বোচ্চ অগ্রাধিকার। তবে এর জন্য অতিরিক্ত দাতা সহায়তা এবং গুরুত্বপূর্ণ সরঞ্জামের ওপর থেকে ইসরায়েলি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা জরুরি।
অন্যদিকে লেবানন প্রসঙ্গে দুজারিক জানান, আগস্টে সেখানে সহিংসতা বৃদ্ধির বিষয়টি নথিভুক্ত করেছে জাতিসংঘ অন্তর্বর্তীকালীন বাহিনী (ইউনিফিল)। এর মধ্যে ১ সেপ্টেম্বর ৫৬টি হামলার বিপরীতে ২ সেপ্টেম্বর লেবাননে ইসরায়েলের ৮৪টি প্রজেক্টাইল নিক্ষেপের তথ্য পাওয়া গেছে। তবে ২১ জুনের পর থেকে শান্তিরক্ষীরা হিজবুল্লাহর কোনো প্রজেক্টাইল উৎক্ষেপণ শনাক্ত করেনি।
নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব এবং লেবাননের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা লঙ্ঘনের বিষয়টি উল্লেখ করে ব্লু লাইনের উত্তরাঞ্চলীয় অবস্থানগুলো থেকে ইসরায়েলি বাহিনীকে অবিলম্বে প্রত্যাহার করার আহ্বানও পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.