আপনি পড়ছেন

মার্কিন মুদ্রা ডলারের অব্যাহত ঊর্ধ্বগতি বর্তমান মার্কিন প্রশাসনের প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত দিকে মোড় নিয়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে জ্বালানি তেলের ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধি ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক অবস্থানের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।

ডলারের দাপট ও জ্বালানি ব্যয়: বিপাকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প
মার্কিন ডলারের নোট

প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম দুই বছরে জীবনযাত্রার ব্যয় ও দীর্ঘমেয়াদি ঋণের খরচ বৃদ্ধি, জ্বালানির চড়া দাম, আবাসনের ক্রমবর্ধমান ব্যয় এবং উচ্চ সুদের হারের কারণে চরম চাপের মুখে পড়েছে দেশটির সাধারণ পরিবারগুলো।

মধ্যপ্রাচ্যের সংঘাত জ্বালানি সরবরাহকে হুমকির মুখে ফেলার পাশাপাশি মূল্যস্ফীতিকে উসকে দেওয়ায় মার্কিন ডলারের দর ২০২৫ সালের এপ্রিলের পর সর্বোচ্চ ১০২ দশমিক ৯ পয়েন্টে পৌঁছায়। পরবর্তীতে তা কিছুটা স্থিতিশীল হয়ে ১০১ দশমিক ৫ পয়েন্টের সামান্য ওপরে অবস্থান করছে।

ইউরো, সুইস ফ্রাঁ, জাপানি ইয়েন, কানাডীয় ডলার, ব্রিটিশ পাউন্ড এবং সুইডিশ ক্রোনার বিপরীতে গ্রিনব্যাকের মান পরিমাপকারী মার্কিন ‘ডলার ইনডেক্স’ গত বছরের শেষ সময়ের তুলনায় ৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে।

বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া এক বক্তব্যে ফিউচার্স ও কমোডিটি বাজার বিশ্লেষক জাফার এরগেজেন জানান, ডলার যত শক্তিশালী হয়, মার্কিন পণ্য আন্তর্জাতিক বাজারে তত বেশি প্রতিযোগিতামূলক সক্ষমতা হারায়।

তিনি আরও জানান, ট্রাম্প গত বছর এবং চলতি বছর জুড়ে সুদের হার কম দেখতে চেয়েছিলেন। অর্থনৈতিক তথ্য-উপাত্ত সুদের হার কমানোর পক্ষে না থাকা সত্ত্বেও তিনি ফেডারেল রিজার্ভের সাবেক চেয়ারম্যান জেরোম পাওয়েলের বারবার সমালোচনা করেছেন।

ট্রাম্প মূলত ডলারের অবমূল্যায়ন এবং বাজারে তারল্য বৃদ্ধি চান, যেন কেন্দ্রীয় সরকারের চলতি হিসাবের ঘাটতি একটি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা সম্ভব হয় এবং ভবিষ্যতে অর্থনীতিতে সম্ভাব্য বাণিজ্য উদ্বৃত্ত তৈরি হতে পারে।

নির্দিষ্ট কিছু দেশ, বিশেষ করে চীন থেকে আমদানি বৃদ্ধির বিষয়েও এই মার্কিন প্রেসিডেন্ট তীব্র সমালোচনা করেন।

এরগেজেন বলেন, ‘মধ্যবর্তী নির্বাচনের আগে ডলার শক্তিশালী হচ্ছে, সুদের হার বাড়ছে এবং মূল্যস্ফীতির গতি বাড়ছে—যা ট্রাম্পের প্রত্যাশার বিপরীত। এর ফলে মর্টগেজ বা বন্ধকি ঋণের খরচও বাড়ছে এবং বহু পণ্যের দাম বেড়ে চলেছে, যা সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাচ্ছে গ্যাসের মূল্যে।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় নির্বাচনের পর যুক্তরাষ্ট্র বা ইসরায়েল-ইরান যুদ্ধে অত্যন্ত গুরুতর কিছু অগ্রগতি ঘটবে। নির্বাচনী ফলাফলের ওপর ভিত্তি করে পক্ষগুলোর মধ্যে একটি দীর্ঘস্থায়ী চুক্তি হতে পারে অথবা এই যুদ্ধ সম্পূর্ণ ভিন্ন মাত্রায় রূপ নিতে পারে। নির্বাচন-পরবর্তী পদক্ষেপগুলো হয়তো ট্রাম্পকে আরও আক্রমণাত্মক হতে বাধ্য করবে, নয়তো তিনি বর্তমানে যে নীতি বাস্তবায়ন করছেন তার সম্পূর্ণ বিপরীত দিকে হাঁটবেন।’

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.