আপনি পড়ছেন

সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করা ছাড়া বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে শুভ জন্মাষ্টমী উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন

নাহিদ ইসলাম: সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়
নাহিদ ইসলাম। ফাইল ছবি

নাহিদ ইসলাম বলেন, ‘আজ শ্রীকৃষ্ণের জন্মদিন। এই দিনে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমরা অতীতেও ঢাকেশ্বরী মন্দিরে এসেছি।’

তিনি বলেন, ‘বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করা ছাড়া আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারব না। সেই গণতন্ত্র কার্যকরও হবে না। কারণ গণতন্ত্র সব সম্প্রদায়ের মানুষের স্বাধীনতা, উৎসবের স্বাধীনতা ও নিজ নিজ ধর্মীয় আচার পালনের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।’

এর আগে দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বিভিন্ন সময় নির্যাতন-নিপীড়ন হয়েছে উল্লেখ করে নাহিদ বলেন, ‘এসব ঘটনায় কখনো রাষ্ট্র বা সরকার নীরব থেকেছে, আবার কখনো পরোক্ষভাবে এসব কর্মকাণ্ডকে সমর্থন জানিয়েছে। এর ফলে দেশে বিচারহীনতার একটি সংস্কৃতি গড়ে উঠেছিল। সেই জায়গা থেকে আমরা অভ্যুত্থানের পর বারবার বলেছি, দেশের বিচারব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে।’

জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়ন করা গেলে দেশের বিচারব্যবস্থা আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি দেশের জন্য এবং এনসিপির জন্য আশীর্বাদ কামনা করেন তিনি। নাহিদ বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে বাংলাদেশকে বৈষম্যহীন দেশ হিসেবে গড়ে তুলতে তারা কাজ করে যাচ্ছেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.