ধূমপান ও রান্নাঘরের অনিরাপদ ধোঁয়ার কারণে দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ফুসফুসের দীর্ঘমেয়াদি রোগ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি। এই ব্যাধিতে আক্রান্ত হলে শ্বাসনালি ধীরে ধীরে সংকুচিত হয়ে পড়ে এবং ফুসফুসের বায়ুথলি ক্ষতিগ্রস্ত হয়। ফলে আক্রান্ত ব্যক্তির স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়া ব্যাহত হয়ে দৈনন্দিন স্বাভাবিক কাজকর্মও স্থবির হয়ে পড়তে পারে।

রান্নাঘরের ধোঁয়া আর ধূমপানে অজান্তেই কি ধ্বংস হচ্ছে আপনার ফুসফুস?
ছবি - সংগৃহীত

চিকিৎসকদের মতে, রোগটি নিয়ন্ত্রণের প্রধান শর্ত হলো ধূমপান সম্পূর্ণ বর্জন করা এবং রান্নার জায়গায় পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থা রাখা। ফুসফুসের সক্ষমতা যাচাইয়ে স্পাইরোমেট্রি, বুকের এক্স-রে বা সিটি স্ক্যান পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ইনহেলার ও ওষুধের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হয়। এমনকি পরিস্থিতি জটিল আকার ধারণ করার আগেই ইনফ্লুয়েঞ্জা বা নিউমোনিয়ার টিকা নেওয়া এবং ফুসফুসের ব্যায়াম বা পালমোনারি রিহ্যাবিলিটেশন শুরু করা প্রয়োজন।

টানা তিন মাসের বেশি সময় কাশি থাকা, কফ বের হওয়া, সামান্য হাঁটাচলাতেই শ্বাসকষ্ট এবং নিঃশ্বাসের সঙ্গে বাঁশির মতো শব্দ হওয়া এই রোগের প্রধান উপসর্গ। বিশেষ করে ৪০ বছরের বেশি বয়সী ধূমপায়ী, গ্রামে কাঠ, খড় বা কয়লার চুলায় রান্না করা নারী এবং ইটভাটা বা ধুলাবালুযুক্ত রাসায়নিক কারখানায় কর্মরত শ্রমিকরা এই স্বাস্থ্যঝুঁকির শীর্ষে রয়েছেন।

সিগারেটের প্রত্যক্ষ ও পরোক্ষ ধোঁয়া ছাড়াও বদ্ধ রান্নাঘরে কাঠ বা গোবরের মতো জৈব জ্বালানি ব্যবহারের ধোঁয়া ফুসফুসকে প্রতিনিয়ত বিষাক্ত করে তুলছে। পাশাপাশি পরিবেশের বায়ুদূষণ, নির্মাণকাজের ধুলা এবং বিরল ক্ষেত্রে বংশগত প্রোটিনের ঘাটতিও এই রোগের বিস্তার ঘটাতে পারে। তাই উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত বক্ষব্যাধি বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.