পকেটেই ইসিজি ল্যাব, নিমেষেই জানা যাবে হৃদযন্ত্রের ছন্দ!
- Details
- by জীবনশৈলী ডেস্ক
আধুনিক প্রযুক্তির কল্যাণে এখন আর হাসপাতালে না গিয়েও ঘরে বসে মাত্র ৩০ সেকেন্ডে হৃদ্যন্ত্রের প্রাথমিক ছন্দ বা স্পন্দন পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে। বাজারে আসা পোর্টেবল বা মোবাইল ইলেকট্রোকার্ডিওগ্রাম (ইসিজি) ডিভাইসের মাধ্যমে সাধারণ মানুষ ও রোগীরা সহজেই এই সুবিধা পাচ্ছেন। বুক ধড়ফড় করা বা হৃৎস্পন্দনে হঠাৎ অনিয়ম দেখা দিলে তাৎক্ষণিক তথ্য পেতে এই প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখছে।

তবে চিকিৎসকেরা সতর্ক করে জানিয়েছেন, এই ধরনের ছোট যন্ত্র কখনো হাসপাতালের পূর্ণাঙ্গ ইসিজি পরীক্ষা বা বিশেষজ্ঞ মূল্যায়নের বিকল্প হতে পারে না। বুকে তীব্র ব্যথা ও চাপ, শ্বাসকষ্ট, অতিরিক্ত ঘাম কিংবা অজ্ঞান হয়ে যাওয়ার মতো গুরুতর লক্ষণ দেখা দিলে এই ডিভাইসের ফলাফলের জন্য অপেক্ষা না করে সরাসরি জরুরি চিকিৎসাসেবা নিতে হবে। কারণ পোর্টেবল ডিভাইস অত্যন্ত সীমিত তথ্য রেকর্ড করে এবং এতে অনেক সময় ভুল ফলাফল আসার আশঙ্কাও থাকে।
এই যন্ত্র ব্যবহারের নিয়ম বেশ সহজ ও ঝামেলাহীন। ব্যবহারকারীকে ডিভাইসের নির্দিষ্ট সেন্সরের ওপর প্রায় ৩০ সেকেন্ড আঙুল দিয়ে স্পর্শ করে রাখতে হয়, যা হৃদ্স্পন্দনের ছন্দ রেকর্ড করে সংযুক্ত স্মার্টফোন অ্যাপ বা নিজস্ব পর্দায় প্রদর্শন করে। কোনো অস্বাভাবিকতা দেখা দিলে সেই রেকর্ড তাৎক্ষণিকভাবে বার্তা বা ই-মেইলের মাধ্যমে চিকিৎসকের কাছে পাঠিয়ে দেওয়া যায়। হাসপাতালে পৌঁছানোর আগেই যেসব লক্ষণ মিলিয়ে যায়, বিশেষ করে সাময়িক অনিয়মিত হৃদ্স্পন্দন কিংবা দ্রুত স্পন্দনের সমস্যা শনাক্তে চিকিৎসক এর মাধ্যমে প্রয়োজনীয় ধারণা পেতে পারেন।
বাংলাদেশে মডেল ও সুবিধার ওপর নির্ভর করে সাধারণ মানের একটি পোর্টেবল ইসিজি যন্ত্র কিনতে আনুমানিক ৮ হাজার থেকে ১০ হাজার টাকা বা তার বেশি খরচ হতে পারে। এটি চূড়ান্ত রোগনির্ণয়ের মাধ্যম না হলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হৃদ্যন্ত্রের নিয়মিত নজরদারিতে একটি কার্যকর সহায়ক উপকরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.