পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের মদদে দখলদারদের তাণ্ডব, গাজায় উচ্ছেদ পরিকল্পনার তীব্র নিন্দা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
অধিকৃত পশ্চিম তীরের আল-মুগায়ির গ্রামে ইসরায়েলি সেনাবাহিনীর ছত্রচ্ছায়ায় অবৈধ দখলদারদের ধারাবাহিক হামলা ও প্রাণঘাতী তৎপরতা মারাত্মক রূপ ধারণ করেছে। একই সময়ে গাজা উপত্যকা থেকে লাখ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক বিতাড়নের জন্য ইসরায়েলি উগ্রপন্থি মন্ত্রীদের সাম্প্রতিক উদ্যোগের তীব্র নিন্দা জানিয়ে একে প্রকাশ্য ‘জাতিগত নিধনযজ্ঞ’ বলে অভিহিত করেছে ফিলিস্তিন জাতীয় পরিষদ।

ইসরায়েলি গণমাধ্যম হারেৎজের বরাতে জানা যায়, পশ্চিম তীরের আল-মুগায়ির গ্রামে একটি নির্দিষ্ট কৌশলে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা চালানো হচ্ছে। দখলদাররা প্রথমে ভেড়ার পাল নিয়ে ফিলিস্তিনিদের বাড়িঘরের কাছাকাছি যায় এবং তাদের পশু হারিয়ে গেছে বা বিষ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ তোলে। এরপর ইসরায়েলি সেনাদের উপস্থিতিতে তারা ফিলিস্তিনিদের বাড়িঘরে তল্লাশি ও উসকানি সৃষ্টি করে। গ্রামবাসী প্রতিরোধ করতে গেলে সেনারা ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
এক সপ্তাহের ব্যবধানে আল-মুগায়ির গ্রামে তিনটি পৃথক সহিংসতার ঘটনায় ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত সাতজন ফিলিস্তিনি আহত হয়েছেন এবং দুই কিশোর নিহত হয়েছেন। বুধবারের এক ঘটনায় দখলদাররা ভেড়ার পাল নিয়ে প্রবেশের পর সেনাদের গুলিতে ওই দুই কিশোর প্রাণ হারান; যাদের একজনের গলায় এবং অন্যজনের পিঠে গুলি লাগে। স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, অভিযানের নামে দখলদাররা প্রায় ১০০টি গবাদিপশু এবং বিভিন্ন সরঞ্জাম লুট করে নিয়ে গেছে।
জাতিসংঘ বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, ইসরায়েলি কর্তৃপক্ষের সহায়তায় পশ্চিম তীরে ‘দখলদারদের সন্ত্রাসবাদ’ মারাত্মক রূপ নিয়েছে, যা ফিলিস্তিনিদের নিজেদের ভূমিতে টিকে থাকার অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে। ২০২৬ সালের প্রথম পাঁচ মাসেই দখলদারদের হামলায় ১৩ জন ফিলিস্তিনি নিহত এবং পাঁচ শতাধিক আহত হয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরের ১৯২টি অবৈধ বসতি এবং ৪০০টি আউটপোস্টে বর্তমানে প্রায় ৭ লাখ ৮০ হাজার ইসরায়েলি দখলদার বসবাস করছে। আন্তর্জাতিক আইনে এসব বসতি সম্পূর্ণরূপে অবৈধ।
এদিকে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের নতুন পরিকল্পনা সামনে এনেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভির। বৃহস্পতিবার ঘোষিত তার পরিকল্পনা অনুযায়ী, আগামী সাত বছরে গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে বিতাড়নের জন্য একটি পৃথক মন্ত্রণালয় গঠনের প্রস্তাব করা হয়েছে। এর আগে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ স্বীকার করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর আরব দেশগুলোর কূটনৈতিক চাপ ও অর্থনৈতিক প্রতিশ্রুতির কারণে ফিলিস্তিনিদের বিতাড়নের একটি পরিকল্পনা আপাতত স্থগিত রয়েছে।
ইসরায়েলি মন্ত্রীদের এমন বক্তব্যের কঠোর প্রতিক্রিয়া জানিয়ে ফিলিস্তিন জাতীয় পরিষদের প্রধান রাওহি ফাতুহ বলেন, ‘জোরপূর্বক বাস্তুচ্যুতিকে প্রকাশ্য নীতিতে পরিণত করা এবং ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে উৎখাত করার পদক্ষেপ আন্তর্জাতিক মানবিক আইন ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন।’
তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ আদালতকে দুর্বল করার যেকোনো চেষ্টা গণহত্যা ও জাতিগত নিধনযজ্ঞ পরিচালনাকারীদের জবাবদিহিতা এড়াতে উৎসাহিত করবে।’ ফাতুহ অবিলম্বে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ ও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। পাশাপাশি অবরুদ্ধ এই ভূখণ্ডের প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.