উইপোকার উপদ্রব: মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
- Details
- by ২৪ ডেস্ক
কুমিল্লা সার্কিট হাউসের বরাদ্দ করা ভিআইপি কক্ষে উইপোকার উপদ্রব এবং দ্রুত বিকল্প আবাসন না পাওয়ায় মধ্যরাতে অবস্থানস্থল ত্যাগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার (৪ সেপ্টেম্ববর) রাত সোয়া ১১টার দিকে কুমিল্লার সার্কিট হাউস ছেড়ে যান কুমিল্লা-১১ আসনের এই সংসদ সদস্য।

একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার উদ্দেশ্যে শুক্রবার রাত পৌনে নয়টার দিকে ঢাকা থেকে কুমিল্লা সার্কিট হাউসে পৌঁছান বিরোধীদলীয় উপনেতা। রাত্রিযাপনের জন্য তাকে সার্কিট হাউসের ‘রাধাচূড়া-২০২’ নম্বর কক্ষটি বরাদ্দ দেওয়া হয়েছিল। রাত ১০টার দিকে ওই কক্ষে বিশ্রাম নিতে গেলে আলমারির ভেতরের বালিশ ও কম্বল রাখার স্থানসহ একাধিক জায়গায় বিপুল পরিমাণ উইপোকার উপস্থিতি নজরে আসে।
পরিস্থিতি দেখে তার সহকারী একান্ত সচিব (এপিএস) আরিফুর রহমান তাৎক্ষণিকভাবে সার্কিট হাউসের কর্মচারীদের কক্ষ পরিবর্তন ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের তাগিদ দেন। একই সঙ্গে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টরকেও (এনডিসি) খুদে বার্তার মাধ্যমে বিষয়টি জানানো হয়। তবে দীর্ঘ সময় অপেক্ষার পরও বিকল্প কোনো আবাসন নিশ্চিত না করায় সার্কিট হাউস ত্যাগের সিদ্ধান্ত নেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
একটি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় দায়িত্বশীলদের এমন আচরণ ও অব্যবস্থাপনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিরোধীদলীয় উপনেতার কক্ষ সমস্যার কথা জানার পর এনডিসি তাৎক্ষণিকভাবে কক্ষ পরিবর্তন এবং সংশ্লিষ্ট কক্ষটি পরিষ্কারের নির্দেশ দিয়েছিলেন। তবে সেই নির্দেশনা কার্যকর হওয়ার আগেই তিনি স্থান ত্যাগ করেন।
এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম জানান, দায়িত্বে অবহেলার কারণে সার্কিট হাউসের আবাসন ব্যবস্থাপনায় যুক্ত কর্মচারীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তাদের জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.