কারাগারের অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন নারী বন্দি
- Details
- by ২৪ ডেস্ক
একটি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া এক নারী যশোর কেন্দ্রীয় কারাগারের অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। প্রসব বেদনা ওঠায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে।

কারাগার সূত্রে জানা যায়, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর গ্রামে ভ্যানচালক জসিম উদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ১৯ বছর বয়সী বৃষ্টি খাতুনকে গ্রেপ্তার করে।
হত্যাকাণ্ডের শিকার ভ্যানচালকের বাবা মোক্তার হোসেন হরিণাকুণ্ডু থানায় মামলাটি দায়ের করেন।
বৃষ্টির বিরুদ্ধে হত্যা মামলার বিষয়টি নিশ্চিত করে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ জানান, প্রসব বেদনা ওঠায় তাকে অ্যাম্বুলেন্সে করে যশোর থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে যশোর সদর উপজেলার চূড়ামনকাঠি এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সের ভেতরেই তিনি সন্তান প্রসব করেন।
যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ জানায়, তারা দ্রুততম সময়ের মধ্যে মা ও নবজাতকের চিকিৎসার ব্যবস্থা করেছে। বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ রয়েছে।
জেলার আবিদ বলেন, কারাগারের পক্ষ থেকে শিশুটির জন্য পোশাক, মশারি, বিছানাপত্র, তোয়ালে, ন্যাপকিন, ডায়াপার ও অলিভ অয়েলসহ যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়েছে। একই সঙ্গে মা ও নবজাতককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং উপস্থিত সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
তিনি আরও উল্লেখ করেন, কারা মহাপরিদর্শকের নির্দেশনায় এসব ব্যবস্থার আয়োজন করা হয়।
আবিদ আহমেদ বলেন, ‘মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা মা ও তার নবজাতকের জন্য প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করেছি। বর্তমানে তারা দুজনই সুস্থ আছেন।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.